Loading...

ডায়াবেটিসের রুগী, এদিকে ষষ্ঠী-অষ্টমীতে উপোস করার প্ল্যান? জানুন সুগার লেভেল সঠিক রাখতে কী খাবেন

  • নিজস্ব সংবাদদাতা

  • Kolkata

  • ১৩ অক্টোবর ২০২৬, ১৩:১৬

শারদীয় নবরাত্রি চলছে। ষষ্ঠী, অষ্টমীর দিন অনেকেই উপোস করেন। বা চালের কিছু খান না। কিন্তু যাঁদের ডায়াবেটিস আছে, তাঁরা কী করবেন? কিছু না খেলে তো সুগার লেভেল ফল করবে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে?

দুর্গাপুজোর সময় উপোস করেও কী করে সুস্থ থাকবেন, সুগার লেভেল নরমাল রাখবেন জেনে নিন। এই খাবারগুলো খেলে রক্তে শর্করার মাত্রা সঠিক থাকবে, আবার উপোস রাখাও হবে।

ADVERTISEMENT

বাজরার আটা দিয়ে তৈরি রুটি বা চিল্লা বানিয়ে খেতে পারেন। কী দিয়ে? দই, পনির বা সবজির কোনও তরকারি দিয়ে খেতে পারেন। যে তরকারি বানাবেন তাতে কার্বোহাইড্রেট আছে এমন সবজি রাখুন।

আরও পড়ুন

সাবু ভেজানো, সাবুর খিচুড়ি খেতে পারেন। এমনকী পকোড়া বানিয়েও খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে স্টার্চ রয়েছে যা রক্তে শর্করার মাত্রা বাড়ায়।

আর যদি রুটি, তরকারি এসব কিছু না খেয়ে চান তাহলে ড্রাই ফ্রুটস খেয়ে দিন কাটান। বাদাম যেমন, চিনাবাদাম, আখরোট, আমন্ড খেতে পারেন। এতে ভরপুর ফাইবার, ফ্যাট, প্রোটিন রয়েছে।

ফল খেতে পারেন। কী কী ফল এই সময় খেলে শরীর ঠিক থাকবে? পেয়ারা, আপেল, ন্যাসপাতি, কমলালেবু খেতে পারেন। এই ফলগুলোতে যেমন ফাইবার, ভিটামিন রয়েছে, তেমনই রয়েছে মিনারেল। তবে উপোস করে বা যাঁদের ডায়াবেটিস আছে তাঁরা ভুলেও এই সময় কলা, আম, আঙুর, ইত্যাদি খাওয়া উচিত না। এছাড়া ভাজাভুজি, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কসও যতটা পারবেন এড়িয়ে চলুন।

যাঁদের ডায়াবেটিস রয়েছে তাঁরা সারা দিন না খেয়ে উপোস করা থেকে বিরত থাকুন। বিশেষ করে যাঁরা ইনসুলিন নেন। এতে হঠাৎ করে সুগার ফল করতে পারে। পুজোর সময় না খেয়ে থেকে অসুস্থ হলে পুজোর আনন্দ মাটি হবে। তাই অল্প কিছু হলেও বারবার করে খেতে থাকুন।

ADVERTISEMENT