নাড়ু ছাড়া লক্ষ্মীপুজো অসম্পূর্ণ! জেনে নিন এই মিষ্টির ৪ ধরনের চটজলদি রেসিপি
1/6
লক্ষ্মীপুজো মানেই দেবী লক্ষ্মীকে যে ভোগ নিবেদন করা হবে তাতে বিভিন্ন ধরনের নাড়ু থাকবেই। কিন্তু কীভাবে এই বিভিন্ন ধরনের নাড়ু সহজেই বাড়িতে বানাবেন বুঝতে পারছেন না? জেনে নিন রেসিপি। ছবি- সংগৃহীত
2/6
নাড়ু বানাতে মূলত নারকেল কোরা লাগবেই। তার সঙ্গে দুধ, এলাচ গুঁড়ো, চিনি, গুড় লাগে। আর যদি তিলের নাড়ু হয় তাহলে তিল, এবং সুজি হলে সুজি প্রয়োজন। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
3/6
গুড়ের নারকেল নাড়ু: একটা বা দুটো নারকেল কুড়িয়ে নিন। এই নারকেল কোরার সঙ্গে যোগ করুন গুড়। সবটা ভাল করে মেখে একটা কড়াইয়ে ঢেলে স্বাদ মতো চিনি এবং এলাচ গুঁড়ো দিয়ে ভাল করে নেড়ে নিন। শুকিয়ে এলে নামিয়ে নিন। এবার হাতে ঘি মাখিয়ে ছোট ছোট গোল আকারে গড়ে নিন নারকেল নাড়ু। ছবি- সংগৃহীত
4/6
চিনির নারকেল নাড়ু: গুড়ের নারকেল নাড়ুর মতোই চিনির নাড়ু বানাতে চাইলে নারকেল কোরা নিন। এবার তার মধ্যে পরিমাণ মতো চিনি এবং এক চামচ ঘি দিয়ে ভাল করে মেখে নিন। এবার কড়াইয়ে এক বাটি দুধ, একটা গোটা এলাচ, সামান্য ঘি দিন। দুধ ফুটে উঠলে এই মিশ্রণ ঢেলে ভাল করে নেড়ে নিন। জল ভাব সম্পূর্ণ টেনে ঝুরঝুরে হয়ে এলে নামিয়ে নিন। হাতে ঘি মেখে ছোট ছোট গোল আকারে গড়ে নিন চিনির নারকেল নাড়ু।ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
5/6
সুজির নাড়ু: কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণ ঘি দিয়ে তাতে কয়েকটা কিসমিস দিয়ে হালকা ভেজে এক বাটি সুজি ঢেলে ভাল করে ভাজুন। হালকা বাদামি রং ঢলে দুই চামচ কনডেন্সড মিল্ক এবং এক বাটি দুধ ঢেলে দিন। ভাল করে একসঙ্গে নেড়ে নিন। এবার একটু গুঁড়ো দুধ দিন, ভাল করে মিশিয়ে যখন নাড়তে নাড়তে দেখবেন আঠা আঠা হয়ে আসছে নামিয়ে নিন। এবার নাড়ুর আকারে গড়ে নিন। ছবি- সংগৃহীত
6/6
তিলের নাড়ু: সাদা তিল শুকনো কড়াইয়ে ভাল করে নেড়ে নিন। ভেজে তুলে নিন তিল। এবার একটা পাত্রে বেশ অনেকটা ঘি মাখিয়ে নিন। তারপর তাতে দিয়ে দিন পাটালি গুড় এবং জল। ভাল করে দুটোকে মিশিয়ে ফোটান। গুড় ফুটে উঠলে তাতে ভেজে রাখা তিল যোগ করুন। একসঙ্গে সবটা ভাল করে মিশিয়ে নামিয়ে নিন। এবার নাড়ুর আকারে গড়ে নিন।ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
সবাই যা পড়ছেন
ADVERTISEMENT