Loading...

Exclusive: 'কালী মানেই যে উগ্র রূপ তা কিন্তু নয়,' কালীপুজোয় নিজের আধ্যাত্মিক টান নিয়ে কী বললেন পায়েল দে?

তাঁকে দর্শক বিভিন্ন সময়ে পর্দায় দেবী কালিকার চরিত্রে দেখেছেন। দেবীর বিভিন্ন রূপে তাঁকে বারবার ভালবাসা দিয়েছেন দর্শক। তিনি অভিনেত্রী পায়েল দে। কালীপুজো তাঁর কেমন কাটে? দেবীর আরাধনা নিজের বাড়িতেই করেন পায়েল।

আজকাল ডট ইন-কে অভিনেত্রী বলেন, "নারীশক্তি রূপে আমি সব দেবীকেই এক জায়গায় রাখি। কালী মানেই যে উগ্র রূপ তা কিন্তু নয়। কালী কখনও মেয়ে কখনও মায়ের রূপে আমাদের আশীর্বাদ করেন। আমি যখন দেবী দুর্গার চরিত্রে অভিনয় করি তখন যে অনুভূতিটা হয়, সেটাই আবার বদলে যায় কালীর চরিত্রে অভিনয় করতে গিয়ে। হ্যাঁ, কখনও নিজের মধ্যে কোনও আলাদা শক্তি অনুভব করিনি ঠিকই। বা দেবী কখনও ভর করেননি আমার উপর। তবে মনে অদ্ভুত শান্তি পেয়েছি অভিনয় করে, যেটা বলে বোঝাতে পারব না।

ADVERTISEMENT

পায়েল আরও বলেন, "আমি বাড়িতেই কালীপুজো করি। নিজের মতো করে পুজো দিই মাকে। এটা বরাবরই করে আসছি। তাই কালীপুজোটা আমার কাছে খুব বিশেষ।"

আরও পড়ুন

প্রসঙ্গত, ছোটপর্দা পেরিয়ে বড়পর্দায় 'বামাক্ষ্যাপা' রূপে ধরা দিতে চলেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। ছোটপর্দায় এই চরিত্রে অভিনয় করে দর্শকের মন কেড়েছিলেন সব্যসাচী। সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই 'সাধক বামাক্ষ্যাপা' হয়ে ফিরছেন তিনি। ছবির পরিচালনায় সায়ন্তন ঘোষাল। বামাক্ষ্যাপার জন্য থেকে শুরু করে কালি সাধনা, দেবী তারার সঙ্গে আধ্যাত্মিক টান, সবটাই দেখা যাবে এই ছবিতে।

সেই যুগে বামাক্ষ্যাপার সত্য আর ভ্রমের বিরুদ্ধে লড়াইও ফুটে উঠবে পর্দায়। টিজারে 'বামাক্ষ্যাপা'র চরিত্রে সব্যসাচী যেন আরও দৃঢ়। আর এই ছবিতে পায়েল দেকে দেখা যাবে দেবী তারার চরিত্রে।

ADVERTISEMENT