কলাবউ কি সত্যিই গণেশের স্ত্রী? জানেন কেন দুর্গাপুজোয় পূজিত হয় নবপত্রিকাও, নেপথ্যে কোন কাহিনি
1/8
দুর্গাপুজো মানে হইহই, আনন্দের মাঝে হাজারও নিয়ম, আচার। দুর্গাপুজোর বিভিন্ন আচারবিধির মধ্যে অন্যতম হল নবপত্রিকা স্নান এবং পুজো। আর এই নবপত্রিকা বা কলাবউকে রাখা হয় গণেশের পাশে। লোকগাঁথা অনুযায়ী, কলাবউ নাকি গণেশের স্ত্রী। সত্যি কি তাই? ছবি- সংগৃহীত
2/8
না, কলাবউ বা নবপত্রিকা কিন্তু গণেশের স্ত্রী নন। তাহলে? নামেই লুকিয়ে আছে রহস্য। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
3/8
নব কথাটির অর্থ এখানে নয়, আর পত্রিকা মানে পাতা। অর্থাৎ ৯টি গাছের সম্মিলিত রূপ যা পূজিত হয় দুর্গাপুজোর সময়। মনে করা হয় এই ৯টি গাছ দেবী দুর্গার ৯টি রূপ। ফলে শাস্ত্রমতে, নবপত্রিকা যেহেতু দেবী দুর্গার রূপ, সেহেতু এটি কখনই গণেশের স্ত্রী হতে পারে না। ছবি- সংগৃহীত
4/8
কী কী গাছ বা গাছের পাতা থাকে নবপত্রিকায়? কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মানকচু, ধান কলাগাছ। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
5/8
এতগুলো গাছ থাকলেও কেন নবপত্রিকাকে কলাবউ বলে? কারণ কলাগাছের সঙ্গে বাকি গাছের পাতা বা ছোট ডাল ফুল, এবং বেলপাতা সহ এক জোড়া বেল এবং সাদা অপরাজিতা লতা দিয়ে বাঁধা হয়। ৯টি গাছের মধ্যে কলাগাছকেই স্পষ্ট ভাবে দেখা যায়। নবপত্রিকা স্নানের পর তাকে শাড়ি পরানো হয়। এবং এমন ভাবে ঘোমটা দেওয়া থাকে যেন মনে হয় নববধূ। সেই কারণেই নবপত্রিকাকে কলাবউ বলা হয়ে থাকে। ছবি- সংগৃহীত
6/8
কোন গাছ কোন দেবীর রূপ? কচু গাছে অধিষ্ঠান করে দেবী কালিকা, দেবী উমা থাকে হলুদ গাছে। দেবী কার্তিকী, দেবী শিবা, দেবী রক্তদন্তিকা যথাক্রমে থাকে জয়ন্তী, বেল, ডালিম গাছে। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
7/8
দেবী শোকরোহিতা থাকে অশোক গাছে, মানকচু গাছে অধিষ্ঠান করে দেবী চামুণ্ডা। দেবী লক্ষ্মী ধানগাছে থাকে যে এ তো সকলেরই জানা। এবং দেবী ব্রাহ্মণী থাকে কলাগাছে। ছবি- সংগৃহীত
8/8
নবপত্রিকা স্নান এবং পুজোর হাত ধরেই দুর্গাপুজোর মূল অনুষ্ঠান শুরু হয়। এটি আদতে একটি প্রাচীন পন্থা, যেখানে শস্যকে দেবী রূপে আরাধনা করা হয়। ধীরে ধীরে এটি দুর্গাপুজোর সঙ্গে মিশে গিয়েছে।ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
সবাই যা পড়ছেন
ADVERTISEMENT