Loading...

ভূত চতুর্দশীতে বানিয়ে ফেলুন বাঙালির ঐতিহ্যবাহী চোদ্দশাক, রইল সহজ রেসিপি

  • নিজস্ব সংবাদদাতা

  • ৬ নভেম্বর ২০২৬, ২১:১৭

ভূত চতুর্দশী মানেই বাঙালির ঘরে ঘরে চোদ্দশাক খাওয়ার রীতি। কথিত আছে, এই দিনে চোদ্দশাক খেলে অশুভ শক্তির প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। লোকবিশ্বাস অনুযায়ী, চোদ্দ পুরুষের উদ্দেশে চোদ্দ প্রদীপ জ্বালানোর পাশাপাশি এই শাক খাওয়ারও বিশেষ প্রচলন রয়েছে। কী ভাবে বানাবেন সুস্বাদু চোদ্দশাক? রইল সহজ রেসিপি।

শাস্ত্রমতে চোদ্দশাক এর মধ্যে যে সব শাকের উল্লেখ এখন বাজারে অনেকগুলোই পাওয়া যায় না৷ তবে প্রচলিত চোদ্দশাক তৈরির উপকরণ পালং শাক – ১০০ গ্রাম, পুঁইশাক – ১০০ গ্রাম, লাল শাক – ১০০ গ্রাম,

ADVERTISEMENT

নটে শাক – ১০০ গ্রাম, কলমি শাক – ১০০ গ্রাম,

আরও পড়ুন

সর্ষে শাক – ১০০ গ্রাম, মেথি শাক – সামান্য,

নিমপাতা – কয়েকটি, হেলেঞ্চা শাক – এক মুঠো,

শুষনি শাক – এক মুঠো, গুলঞ্চ পাতা – সামান্য, বেতো শাক – এক মুঠো, থানকুনি পাতা – এক মুঠো,

ওল শাক – সামান্য, সর্ষের তেল – ২-৩ টেবিল চামচ,

শুকনো লঙ্কা – ২টি, কালোজিরে – আধ চা চামচ,

নুন – স্বাদমতো।

প্রথমে সব শাক ভালো করে বেছে নিন। মাটি ও নোংরা পরিষ্কার করতে কয়েকবার জলে ধুয়ে নিন। তার পর জল ঝরিয়ে সব শাক কুচিয়ে নিন।

কড়াইয়ে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা ও কালোজিরে ফোড়ন দিন। প্রথমে যে শাকগুলি রান্না হতে বেশি সময় নেয়, সেগুলি কড়াইয়ে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে বাকি শাকগুলিও দিয়ে দিন।

স্বাদমতো নুন মিশিয়ে ভাল করে নাড়ুন। শাক থেকে জল বেরোবে। প্রয়োজনে অল্প জল দিতে পারেন। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না হতে দিন। শাক নরম হয়ে এলে ঢাকনা খুলে অতিরিক্ত জল শুকিয়ে নিন। সব শাক ভালো করে মিশে গেলে নামিয়ে ফেলুন।

ADVERTISEMENT