Loading...

এবারের কালীপুজোয় 'আবর্তন'-এ আটকে দমদম এমসি গার্ডেন রোড তরুণ সংঘ! ব্যাপারটা কী?

  • নিজস্ব সংবাদদাতা

  • kolkata

  • ৯ নভেম্বর ২০২৬, ১৬:১০

কালীর আরাধনায় মেতে গোটা রাজ্য। কোথাও সাবেকি ছাঁচে চলছে পুজো, কোথাও লেগেছে থিমের ছোঁয়া। এই যেমন এই বছর কালীপুজোয় দমদম এমসি গার্ডেন রোড তরুণ সংঘ আটকে রয়েছে 'আবর্তন' -এ। কিন্তু ব্যাপারটা কী?

আজকাল ডট ইনের তরফে যোগাযোগ করা হলে, পুজো কমিটির তরফে জানানো হয়, অতীতে যা এক সময় বহুল ব্যবহৃত বা আজকালকার ভাষায় ট্রেন্ডিং ছিল, কিন্তু আজ সেই অর্থে ব্যবহার নেই বললেই চলে, বা বদল এসেছে সেগুলোকেই তুলে ধরা হয়েছে। তাঁদের এবারের থিম 'আবর্তন'। মণ্ডপে ঢুকলেই দর্শনার্থীরা দেখতে পারবেন পুরনো দিনের ট্রেন, সেলুন, ইত্যাদি। যাঁরা রোজ ভোরে পেপার বিলি করতেন বাড়ি বাড়ি তাঁদের কথাকেও মণ্ডপে তুলে ধরা হয়েছে। তন্ময় সাহার ভাবনায় গোটা মণ্ডপ সেজে উঠেছে। প্রতিমা শিল্পী হলেন সঞ্জয়।

ADVERTISEMENT

৭৭ তম বর্ষে পা দিল এই বছর দমদম এমসি গার্ডেন রোড তরুণ সংঘের কালীপুজো। এই পুজোর প্রধান উপদেষ্টা স্বরূপ বাগুই। প্রধান পৃষ্ঠপোষক সঞ্জয় বাগুই। সভাপতি এবং সম্পাদক হলেন যথাক্রমে দীপক কুণ্ডু এবং অরূপ বাগুই। প্রতি বছরই এই ক্লাবের তরফে নজরকাড়া প্রতিমা এবং থিমের আয়োজন করা হয়। এই বছরও যে তার ব্যতিক্রম নয়, সেটা বলাই যায়। এবারের পুজো মণ্ডপ মূলত পুরনো খবরের কাগজ ব্যবহার করেই তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন

কী বিশেষত্ব এবারের এই মণ্ডপের কালী প্রতিমায়? দেবী পদ্মাসনে বসে। রুদ্র রূপের বদলে এখানে দেবী কালী শান্ত, সৌম্য দর্শনা। তাঁর পায়ের কাছে আধশোয়া হয়ে আছেন দেবাদিদেব মহাদেব।

ADVERTISEMENT