বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের অন্যতম আজ, ভাইফোঁটা। প্রদীপ জ্বালিয়ে, চন্দনের ফোঁটা দিয়ে ভাইয়ের মঙ্গল কামনা করে বোন, দিদিরা। টলিউডের একাধিক তারকাদের বাড়িতে এদিন মহাসমারোহে চলেছে ভাইফোঁটা। কৌশানি মুখার্জির বাড়িতেও ধরা পড়ল এক ছবি।
অভিনেতা সোহেল দত্তকে ভাইফোঁটা দেন কৌশানি মুখার্জি। এদিন একটি হলুদ পাঞ্জাবি পরে এসেছিলেন দিদির কাছে ফোঁটা নিতে। অন্যদিকে কৌশানি একটা লাল রঙের কাফতান পরেছিলেন।
ADVERTISEMENT
রীতি মেনে চন্দন দিয়ে সোহেল দত্তকে ফোঁটা দেন কৌশানি। সেই সময়ই তাঁর সঙ্গে খুনসুটিও করেন। জোরে মন্ত্র কেন বলছেন না, ভুল মন্ত্র বলছেন কিনা তাই নয় মজা করা হয়। যদিও সোহেল জানান, কৌশানি ঠিকই মন্ত্র বলছেন, তিনি শুনতে পাচ্ছেন।
ভাইফোঁটা পর্বের শেষে চলে আশীর্বাদ পর্ব। চলে গিফট আদানপ্রদানও। একে অন্যকে তাঁরা একাধিক গিফট দিয়েছেন। তারপর ফটো সেশন পর্ব তো আছেই। ভাইকে জড়িয়ে ছবি তোলেন কৌশানি।
প্রসঙ্গত, কৌশানি মুখার্জিকে দর্শক শেষবার 'বহুরূপী ২' ছবিতে দেখেছেন ঝিমলির ভূমিকায়। বক্স অফিসে জাঁকিয়ে ব্যবসা করেছে ছবিটি। অন্যদিকে সোহেল দত্ত ছোটপর্দার অতি পরিচিত মুখ। তাঁকে বর্তমানে 'শুধু তোমারই জন্য' ধারাবাহিকে নায়কের ভাইয়ের ভূমিকায় দেখা যাচ্ছে।