রোজকার একঘেয়ে পটলের তরকারি খেতে খেতে বিরক্ত? তাহলে স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন পটলের ভর্তা! গরম ভাতের সাথে এই পদটি থাকলে নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে।
ভাপানো পটলের ভর্তা বানানোর জন্য লাগবে
রোজকার একঘেয়ে পটলের তরকারি খেতে খেতে বিরক্ত? তাহলে স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন পটলের ভর্তা! গরম ভাতের সাথে এই পদটি থাকলে নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে।
ভাপানো পটলের ভর্তা বানানোর জন্য লাগবে
ADVERTISEMENT
পটল: ৭৫০ গ্রাম (খোসা ছাড়িয়ে দু'টুকরো করা), শুকনো লঙ্কা: ২টি, কালোজিরে: ১.৫ চা চামচ, রসুন কুচি: ২ চা চামচ, কাঁচা লঙ্কা: পরিমাণমতো (কুচানো), ২ টো পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো: সামান্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো: সামান্য, সরষের তেল, নুন ও বিট নুন: স্বাদমতো।
একটি পাত্রে পটল ও সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে ভাপিয়ে নিন। পটল সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিন৷ এবার পটলগুলো ভালভাবে পেস্ট করে নিন৷
কড়াইতে সরষের তেল গরম করতে হবে৷ তার মধ্যে শুকনো লঙ্কা, কালোজিরে এবং রসুন কুচি ফোড়ন দিন৷ রসুনের কাঁচা গন্ধ চলে গেলে কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি দিয়ে মাঝারি আঁচে ভাজুন।
পেঁয়াজ নরম হলে হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পটলের পেস্টটি ঢেলে দিন। এবার স্বাদমতো নুন ও বিট নুন দিয়ে উচ্চ আঁচে নাড়তে থাকুন।
জল শুকিয়ে পটল কড়াইয়ের গা ছেড়ে এলে নামানোর আগে উপর থেকে সামান্য সরষের তেল ছড়িয়ে মিশিয়ে নিন। তাহলেই তৈরি ভাপানো পটলের ভর্তা
ভাজা পটলের ভর্তা বানানোর জন্য লাগবে
পটল: ৭৫০ গ্রাম (খোসা ছাড়িয়ে পাতলা করে লম্বা টুকরো করা), শুকনো লঙ্কা: ২টি (ভাজা), রসুন: ১০-১২ কোয়া (ভাজা), কাঁচা লঙ্কা কুচানো, ২ টো পেঁয়াজ কুচি করা, ধনেপাতা কুচি ও লেবুর রস, কাঁচা সরষের তেল, নুন ও বিট নুন: স্বাদমতো, হলুদ গুঁড়ো: ১ চা চামচ।
পটলগুলো সামান্য নুন ও হলুদ মাখিয়ে সরষের তেলে লালচে করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই শুকনো লঙ্কা ও রসুনের কোয়াগুলো ভেজে নিন।
একটি পাত্রে ভাজা শুকনো লঙ্কা, রসুন এবং সামান্য নুন দিয়ে ভালভাবে হাত দিয়ে মেখে নিন৷ এবার তাতে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ২-৩ চামচ কাঁচা সরষের তেল ও বিট নুন দিয়ে ভালভাবে মেশান।
ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে হাত দিয়ে চটকে মেখে নিন। শেষে ধনেপাতা কুচি ও সামান্য লেবুর রস ছড়িয়ে দিলেই তৈরি ভাজা পটলের ভর্তা। গরম ভাতের সাথে পরিবেশন করুন পটল ভর্তা৷
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT