পুজোর দিনে চটজলদি অথচ সুস্বাদু কিছু বানাতে চান? বানিয়ে নিতে পারেন মাটন খিচুড়ি৷ এক পদেই দুপুরের ভূরিভোজ হবে রাজকীয়, কীভাবে বানাবেন, দেখে নিন।
ডাল সেদ্ধর জন্য: তুর ডাল, মুগ ডাল, মসুর ডাল, ছোলার ডাল (প্রত্যেকটি ১ কাপ করে), হলুদ, নুন।
পুজোর দিনে চটজলদি অথচ সুস্বাদু কিছু বানাতে চান? বানিয়ে নিতে পারেন মাটন খিচুড়ি৷ এক পদেই দুপুরের ভূরিভোজ হবে রাজকীয়, কীভাবে বানাবেন, দেখে নিন।
ডাল সেদ্ধর জন্য: তুর ডাল, মুগ ডাল, মসুর ডাল, ছোলার ডাল (প্রত্যেকটি ১ কাপ করে), হলুদ, নুন।
ADVERTISEMENT
ভাজা মশলার জন্য: ৬টি শুকনো লঙ্কা, ১ বড় চামচ গোটা গোলমরিচ, ১০টি এলাচ, ১ টুকরো দারচিনি, ১ চামচ গোটা জিরে, ৩ চামচ গোটা ধনে, ৫টি লবঙ্গ।
মটন রান্নার জন্য: ১ কেজি বোনলেস মটন, ১০০ মিলি সর্ষের তেল, ১০০ মিলি ঘি, মটনের চর্বি (ঐচ্ছিক), হাফ চামচ জোয়ান, ৪ বড় চামচ রসুন কুচি, ২ বড় চামচ আদা কুচি, ৩০০ গ্রাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ২ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, ২০০-২৫০ গ্রাম টমেটো কুচি, ভাজা আলুর টুকরো, ঘি, ধনেপাতা কুচি, ভাত, ঘি, ধনেপাতা কুচি।
ডাল সেদ্ধ: প্রথমে চার রকমের ডাল ধুয়ে অন্তত আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর প্রেশার কুকারে ডাল, পরিমাণমতো জল, নুন ও হলুদ দিয়ে ২-৩টি সিটি দিয়ে সিদ্ধ করে নিন।
ভাজা মশলা তৈরি: একটি প্যানে শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, দারচিনি, জিরে, ধনে ও লবঙ্গ সামান্য নুন দিয়ে ২-৩ মিনিট ড্রাই রোস্ট করে নিন। ঠান্ডা হলে এটি গুঁড়ো করে পাউডার বানিয়ে রাখুন।
মটন রান্না: কড়াইতে তেল ও ঘি গরম করে তাতে মটনের চর্বি দিয়ে হালকা ভেজে নিন। এরপর জোয়ান, রসুন কুচি ও আদা কুচি দিয়ে ভাজুন। ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিন। পেঁয়াজ ভাজা হলে মটন ও কাঁচা লঙ্কা দিয়ে উঁচু আঁচে ভালভাবে কষান।
মশলা কষানো: মটন ৮-১০ মিনিট কষানোর পর হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং নুন দিন। এরপর ঢাকা দিয়ে ১৫-২০ মিনিট রান্না করুন। মটন থেকে জল ছাড়তে শুরু করলে টমেটো কুচি দিয়ে দিন।
আগে থেকে হালকা ভেজে রাখা আলু দিয়ে ঢাকা দিয়ে আরও ২০-২৫ মিনিট রান্না করুন যতক্ষণ না মটন ও আলু সেদ্ধ হয়। বাড়িতে রোজকার খাওয়ার চালের সেদ্ধ ভাত হালকা ম্যাশ করে নিন।
মটন ৯৫% সেদ্ধ হয়ে গেলে তাতে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে ভালো করে মেশান। এরপর ম্যাশ করা ভাত দিয়ে মিশিয়ে নিন। এবার আগে থেকে গুঁড়ো করে রাখা স্পেশাল ভাজা মশলাটা দিয়ে দিন।
প্রয়োজন অনুযায়ী গরম জল দিয়ে খিচুড়ির ঘনত্ব ঠিক করুন। কিছুক্ষণ ফোটার পর উপর থেকে ঘি এবং ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন দারুণ স্বাদের মটন খিচুড়ি!
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT