Loading...

পুজোর মণ্ডপ হয়ে উঠুক র‍্যাম্প! অষ্টমীর সকাল-রাতে পাঞ্জাবিতে নজর কাড়ুন যিশুর মতো

অষ্টমীর অঞ্জলির সময় স্টাইলিশ কিন্তু হালকার উপর পাঞ্জাবি পরবেন ভাবছেন? তাহলে যিশুর মতো এরকম একটি পাঞ্জাবি বেছে নিতে পারেন।

সুতির এরকম গ্রে রঙের পাঞ্জাবি এবং বুকের এক দিকে আর হাতায় অ্যাপ্লিক করা পাঞ্জাবি পরলে ভিড়ের মধ্যে আপনি নজর কাড়তে বাধ্য। সঙ্গে পরুন ম্যাচিং বা কনট্রাস্টের প্যান্ট।

ADVERTISEMENT

আরও পড়ুন

সঙ্গে রোদ চশমা, ঘড়ি দিয়ে সাজ সম্পূর্ণ করুন ছেলেরা। পায়ে রাখুন চপ্পল জাতীয় জুতো।

অষ্টমী তো কী, একটু হাটকে লুকস চাইছেন? তাহলে যিশু সেনগুপ্তর এই লুকস বেছে নিতে পারেন।

অল ব্ল্যাক লুক বরাবরই ট্রেন্ডে থাকে। ফলে কালো টিশার্ট, কালো ধোতি প্যান্টের সঙ্গে যদি কালো ব্লেজার বা স্যুট পরেন তাহলে কিন্তু বেশ মানাবে।

এই পোশাকের সঙ্গে চোখে থাকুক রোদচশমা। হাতে ঘড়ি তো মাস্ট! পায়ে স্নিকার বা বুট জাতীয় জুতো পরতে পারেন।

মডেল যিশু সেনগুপ্ত

পোশাক অভিষেক রয় (পাঞ্জাবি)

মেকআপ রোহিত চিপা

হেয়ার রাহুল চৌহান

ছবি সায়ন্তন দত্ত

ভিডিও আবীর রিঙ্কু হালদার

সহায়তা সায়ন রক্ষিত

লোকেশন উইনডোজ প্রোডাকশন হাউজ

ভাবনা ও প্রয়োগ শ্যামশ্রী সাহা

ADVERTISEMENT