Loading...

মহালয়ার পর না কি ষষ্ঠীতে? পুজোয় পারফেক্ট লুক পেতে পুরুষরা ঠিক কবে কাটাবেন চুল-দাড়ি?

বাঙালির সেরার সেরা উৎসবের বাদ্যি বেজে উঠেছে! পুজো মানেই নতুন জামাকাপড়, প্যান্ডেল হপিং, বন্ধুদের সঙ্গে আড্ডা আর প্রাণবন্ত সব মুহূর্ত ক্যান্ডিড ফ্রেমে বন্দি করা। আর এই পুজোয় পুরুষদের নিজের সেরা লুকে তুলে ধরতে পোশাকের মতোই সমান গুরুত্বপূর্ণ সঠিক হেয়ারস্টাইল ও ট্রিম করা দাড়ি।

তবে প্রশ্ন হল—চুল-দাড়ি ঠিক কবে কাটলে ষষ্ঠী থেকে দশমী একদম ‘ছবি তোলার মতো’ পারফেক্ট দেখাবে? অনেকেই শেষ মুহূর্তে ষষ্ঠীর দিন সেলুনে দৌড়ান, যা অনেক সময় লুক নষ্ট করে দেওয়ার কারণ হতে পারে। স্টাইলিস্টদের মতে, সবচেয়ে ভাল ফলাফলের জন্য দুর্গাপুজো শুরুর ঠিক ৩ থেকে ৪ দিন আগে (অর্থাৎ মহালয়ার পর এবং চতুর্থী বা পঞ্চমীর মধ্যে) চুল কাটা ও দাড়ি সেট করা উচিত।

ADVERTISEMENT

কিন্তু কেন এই টাইমিং? জেনে নিন এর পেছনের আসল মূল কারণগুলো:

আরও পড়ুন

১. চুল মাথার ত্বকের সঙ্গে সেট হওয়ার সময় পায়

নতুন করে চুল কাটার ঠিক পর পরই অনেক সময় একটু অদ্ভুত, খাপছাড়া বা বেশি ছোট দেখাতে পারে। কিন্তু ৩-৪ দিন সময় দিলে চুল মাথার ত্বকের সঙ্গে সুন্দরভাবে সেট করে যায়। এতে পুজোর দিনগুলোতে আপনাকে অনেক বেশি ন্যাচারাল ও আকর্ষণীয় দেখাবে।

২. দাড়ির শার্প ও ন্যাচারাল ফিনিশিং

হালকা ট্রিম করা দাড়ি ৩-৪ দিনে সামান্য বাড়ে, যা দাঁড়ির শার্প আউটলাইনগুলোকে আরও নিখুঁত এবং ন্যাচারাল রূপ দেয়। ফলে সদ্য-কাটা অথবা কৃত্রিম দেখায় না।

৩. শেষ মুহূর্তের সেলুন-ঝামেলা এড়ানো

ষষ্ঠী বা সপ্তমীর দিন সেলুনগুলোতে উপচে পড়া ভিড় থাকে। চরম তাড়াহুড়োর চক্করে হেয়ার স্টাইলিস্ট আপনার জন্য বেশি সময় দেওয়ার সুযোগ পান না। ফলে মুশকিল পরিস্থিতি হওয়ার ঝুঁকি কিন্তু মারাত্মক রকমের বেশি। ফলে, বিষয়টা আগেভাগে সেরে ফেললে স্টাইলিস্ট-ও বেশ যত্ন নিয়ে মনের মতো করে আপনার চুল-দাড়ি সেট করার সময় পাবেন।

বোনাস স্টাইলিং টিপ: আপনি যদি চুলে কোনও নতুন হেয়ার কালার, হাইলাইট, কিংবা রিবন্ডিং/স্মুদনিং করাতে চান—তবে তা পুজোর অন্তত ৭ থেকে ১০ দিন আগে করিয়ে নিন। এতে কালার ও কেমিক্যাল ট্রিটমেন্টের আসল গ্লেজ এবং টেক্সচার পুজোর দিনগুলোতে নিখুঁতভাবে ফুটে উঠবে। পাশাপাশি তা আদৌ আপনাকে মানাচ্ছে কি না তা বুঝে গিয়ে আগের অবস্থাতেও ফেরার সুযোগ থাকবে পুজোর আগেই।

এক নজরে পুজোর গ্রুমিং ক্যালেন্ডারে চোখ বুলিয়ে নেওয়া যাক -

৭-১০ দিন আগে: চুলে রং করা, হাইলাইটস বা কেমিক্যাল ট্রিটমেন্ট।

মহালয়া থেকে পঞ্চমী: পারফেক্ট হেয়ারকাট ও দাড়ি সেট করার আদর্শ সময়।

পুজোর দিনগুলোতে: হালকা হেয়ার ওয়াক্স বা সিরাম দিয়ে রিফ্রেশিং স্টাইলিং।

তাই এবারের পুজোয় সেলুনের তাড়াহুড়ো এড়াতে আজই বুক করে নিন আপনার গ্রুমিং স্লট, আর মণ্ডপে পা রাখুন একদম কনফিডেন্ট লুকে!

ADVERTISEMENT