গত বছরের শেষের দিকে বিয়ে সারেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। অভিনেত্রীর স্বামী আটলান্টা-নিবাসী। তাই এখন বিদেশেই ঘরকন্না তনুশ্রী। বিদেশেই দুর্গাপুজোয় মেতে উঠেছেন অভিনেত্রী। কেমন কাটছে বিয়ের পর প্রথম পুজো?
আজকাল ডট ইন-কে তনুশ্রী চক্রবর্তী বলেন, "এখানে তো উইকএন্ডে পুজো হয়। আজ এখানে সপ্তমীর সকাল। আমি ব্রেকফাস্ট সেরেছি সিরিয়াল দিয়ে কিন্তু বাঙালি খাবার রয়েছে মেনুতে। মহালয়ার দিন লুচি হয়েছিল। পুজোর ক'দিন ইলিশ ভাপা, ইলিশ ভাজা, চিকেন কোর্মা মটন কষা, ডাল, আলু পোস্ত লিস্টে আছে।"