Loading...

কাজলকালো চোখ নয়, ষষ্ঠীর সাজে চোখে থাক অন্য রঙ, কোনটা ট্রেন্ডিং, কেমন হবে সাজ, জানালেন মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা শেঠ

  • সায়নী মুখার্জি

  • ১০ অক্টোবর ২০২৬, ১৩:১৪

ষষ্ঠী মানেই পুজো শুরু পুরোপুরি৷ দেবীর বোধনের সঙ্গে সঙ্গে পুজোর হুল্লোড়ও শুরু৷ খাওয়াদাওয়া, প্যান্ডেল হপিং আড্ডা হইচই সবকিছুর সঙ্গে উঠবে প্রচুর ছবিও৷ পুজোর দিনে সুন্দর করে সাজতে সকলেই চান৷ কীভাবে সাজবেন জেনে নিন সহজে মেকআপ করার টিপস, আজকাল ডট ইন-কে ষষ্ঠীর সাজের স্পেশ্যাল টিপস দিলেন মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা শেঠ।

প্রিয়াঙ্কা বলেন, সাজটা সিম্পল রাখা ভাল৷ মাথায় রাখতে হবে যে আবহাওয়া, রোদের তাপ আর বৃষ্টি সবই হচ্ছে৷ খুব বেশি মেকআপ করে প্যান্ডেল হপিং করা যাবে না৷ তাই ওয়েস্টার্ন বা ইস্টার্ন যাই পরুন একদম হালকা মেকআপ রাখবেন৷

ADVERTISEMENT

আনইভেন স্কিন থাকে বা ত্বকে দাগছোপ থাকলে স্কিন টোনের থেকে ডার্কার শেডের কনসিলার দিয়ে সেটাকে একটু কভার করে নিতে হবে। অরেঞ্জ কারেক্টার ইত্যাদি দক্ষ হাত ছাড়া ব্যবহার না করাই ভাল৷ কনসিলার লাগিয়ে দাগছোপ অনেকটা ঢেকে দেওয়া যাবে৷ তার উপর কোনও বিবি ক্রিম বা কোনো লাইট ওয়েট ফাউন্ডেশন লাগাতে হবে৷ খেয়াল রাখবেন যেন ওয়াটার বেস লং লাস্টিং হয় ফাউন্ডেশন৷

আরও পড়ুন

সকালের দিকে কালো আইলাইনার না পরে খয়েরি বা ব্রাউন পরতে পারেন৷ কাজল পরলেও ব্রাউন কাজল দিনের বেলা আর রাতে কালো কাজল বা লাইনার পরতে পারেন৷ এটা এবার পুজোতে ষষ্ঠীর সকালে ট্রাই করে দেখুন বদলে যাবে সাজ৷ এরপর হালকা মাসকারা দিতে পারেন দিনের বেলা৷ রাতে ঘন করে মাসকারা৷

এখন ট্রেন্ডিং লিকুইড ব্লাশ। চিকস থেকে নোজ এরিয়া পুরো কভার করে হালকা করে ব্লাশ লাগালে হালকা টিন্ট আর ত্বক উজ্জ্বল দেখাবে৷ চিক টিন্টও৷ ব্যবহার করা যেতে পারে৷

ষষ্ঠীতে হালকা জামাকাপড় পরলে ভাল লাগবে৷ অষ্টমী আর নবমীর সাজ জমকালো হোক৷ পোশাকের সঙ্গে মানিয়ে ঠোঁটের মেকআপ করতে হবে৷ ডার্ক লিপ লাইনার দিয়ে লাইন করে নিয়ে মাঝখানে কোনো নিউড টোন ব্যবহার করা যেতে পারে৷ শ্যামবর্ণ হলে ওয়ার্ম ব্রাউনস বা সুন্দর কোনো ডার্ক মভিস কালার, খুব ভাল লাগবে। আর যারা একটু ফর্সা পিচ বা লাইট পিঙ্ক পরতে পারেন৷ তবে যাই মেকআপ করুন মেকআপ ফিক্সার আর সনাস্ক্রিন ভুললে চলবে না।

যেহেতু এখনো গরমটা রয়েছে, মেকআপের আগে ঠান্ডা জলে বা হালকা করর বরফ মুখে লাগানো যেতে পারে৷ চুল সফট কার্লস বা একটু টং করা যেতে পারে কার্লার দিয়ে৷ সফট কার্লসটা এখন ট্রেন্ডিং, ষষ্ঠীর জন্যে এরকম একটা লুক খুবই ভাল লাগবে। চুল খোলা রাখলে ভাল লাগবে তবে খুব বেশি গরম বা অস্বস্তি লাগলে একটা মেসি বান বা হাফ টাই বা পনি মতন করা যায়, সেটাতেও খুব ভালো লাগবে দেখতে। হালকা আরামদায়ক পোশাক, হালকা মেকআপ আর আত্মবিশ্বাসেই ষষ্ঠীর সাজ হোক অনন্য৷

ADVERTISEMENT