Loading...

পুজোয় ঘুরলে ঘাম হবে, বৃষ্টিও হতে পারে, অষ্টমীতে মেকআপ কীভাবে করবেন? টিপস দিলেন মুক্তি রায়

  • সায়নী মুখার্জি

  • ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৯

পুজোয় নতুন জামা পরে প্যান্ডেল হপিং করার সময় রোদে ঘামে মেকআপ নষ্ট হওয়ার ভয় থাকেই। কিন্তু সঠিক পদ্ধতিতে মেকআপ করলে দীর্ঘক্ষণ সাজ ভাল থাকতে পারে৷ আজকাল ডট ইন যোগাযোগ করেছিল মেকাপ আর্টিস্ট ( ব্রাইডাল এবং এসএফএক্স আর্টিস্ট) মুক্তি রায়ের সঙ্গে। জেনে নিন তাঁর টিপস৷

মুক্তি বলেন, অষ্টমী মানেই ট্র‍্যাডিশনাল পোশাক পরার রেওয়াজ৷ লাল সাদার বিকল্প নেই। শাড়ি বা সালোয়ার যাই পরুন পোশকের সঙ্গে মানানসই মেকআপ করাই ভাল। বেসটা তৈরি করা উচিত স্কিন টেক্সচার অনুযায়ী৷ একদম হালকা মেকআপ করাটাই শ্রেয়। নরমাল স্কিনের জন্য একটা সানস্ক্রিন৷ গ্লোয়ি ফিনিশ চাইলে লাইট ওয়েট সিরাম অয়েল ব্যবহার করা যেতে পারে৷ আর তারপর লিকুইড পাতলা ফাউন্ডেশন যেটা খুব সহজে স্কিনে ব্লেন্ড হবে৷

ADVERTISEMENT

দাগছোপ: দাগ ঢাকতে ফাউন্ডেশন লাগানোর আগে যেকোনো ক্রিম টেক্সচারের একদম লাইট ওয়েট টিন্টেড ফাউন্ডেশন দাগের উপর দিয়ে কভার আপ করতে হবে৷ এরপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করে সেটিং পাউডার দিয়ে পুরোটাকে লক করবেন৷ সাধারণত, কালো আর খয়েরি দাগ থাকে৷ ক্রিম টেক্সচারের দাগের থেকে এক শেড ডার্কার কনসিলার ব্যবহার করতে হবে৷ অরেঞ্জ কারেকটার মেকআপ করার দীর্ঘ অভ্যাস এবং জ্ঞান না থাকলে ব্লেন্ড করতে সমস্যা হতে পারে৷

আরও পড়ুন

ব্লাশ হাইলাইটার: প্রফেশনালি যেরকম কন্ট্যুর, ব্লাশ, হাইলাইটার ব্যবহার করা হয়, সকলে সেভাবে নাও পারতে পারেন৷ ব্লাশ হিসেবে ক্রিম লিপস্টিক ব্যবহার করা যায় । ফর্সা হলে একটু পিঙ্কিশ ব্লাশ দিতে পারি৷ ডাস্কি বা শ্যামবর্ণা হলে কোরাল বা পিচ টোনের। পাউডার হাইলাইটার ব্যবহার করবেন না৷ যত ঘাম হবে, পাউডার গলতে থাকবে। লিকুইড হাইল্টারে উজ্জ্বলতা বেশি এবং গলে যাবে না৷

মেকআপ লক: সেটিং পাউডার পুরোপুরি লক করে দেয়। কমপ্যাক্ট কিন্তু পুরোপুরি লক করে না, টাচআপের জন্য খুব ভাল, ফুল কভারেজ সেটিং পাউডার লাগিয়ে ২৪ ঘণ্টা লং লাস্টিং মেকাপ সেটিং স্প্রে ব্যবহার করলে মেকাপ দীর্ঘক্ষণ নষ্ট হবে না৷

কাজল: যে কোনও ভাল ব্র‍্যান্ডের ২৪ ঘন্টা লং লাস্টিং স্মাজ প্রুফ কাজল রিভিউ দেখে কেনা উচিত৷ চোখ বড় চোখের নীচে কাজল দিয়ে স্মাজ করলে ভাল লাগবে৷ যদি ছোটো চোখ হয় আউটার কর্ণারে কাজল দিলে এবং ওয়াটার লাইনে কাজল না দিলে ভাল লাগবে। বড় ওয়াটার লাইনে আমরা যেকোনো স্কিন কালারের একটা কাজল দেব। পটলচেরা চোখ হলে ওয়াটার লাইনে বেশি করে কাজল পরলে ভাল লাগবে৷ ফুল ভলিউমের মাসকারা দেব, চোখটা বড় লাগে।

লিপস্টিক: রাতের জন্য ডার্ক শেড, দিনের বেলা হালকা রং বেছে নিতে পারেন৷ শুকনো ঠোঁট হলে ক্রিম বেস লিপস্টিক লাগাবেন৷ ঠোঁট অতিরিক্ত কালো হলে ব্রাউন শেডের লিপস্টিক লাগালে ভাল৷

মেকআপ রিমুভ: ওয়াটার প্রুফ বা লং লাস্টিং মেকআপ ব্যবহার করলে সহজে উঠতে চায় না। নারকেল তেল অথবা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করা ভাল। তারপর ফোমিং ফেশওয়াশ দিয়ে ভাল করে মুখ ধুতে হবে৷ এরপর একটা সেরাম বা নাইট ক্রিম লাগিয়ে নাও৷

ADVERTISEMENT