দুর্গাপুজো মানেই বাঙালিয়ানায় মেতে ওঠা। আর বাঙালি সাজ মানেই এক কথায় শাড়ি। এবার পুজোয় অভিনেত্রী লহমা ভট্টাচার্যের মতো স্টাইল করতে চান? জেনে নিন টিপস।
অষ্টমীর সকাল হোক বা নবমীর রাত, লহমার মতো অরগ্যাঞ্জা শাড়ি বেছে নিতে পারেন। এখানে লহমা পড়েছেন হলুদ অরগ্যাঞ্জা। ও ডিপ-কাট নেক ব্লাউজ। ওপেন বর্ডার শাড়ির সঙ্গে ম্যাচ করে অভিনেত্রী পড়েছেন স্টোনের জুয়েলারি।
একদম হালকা মেকআপ ও খোলা চুলে সাজ যেন আরও পরিপূর্ণ হয়েছে। আপনি চাইলে লহমার মতো চুল খুলে রাখতে পারেন বা টপ নট বেঁধেও হেয়ারস্টাইল করতে পারেন। অভিনেত্রীর সাজের টিপসের সঙ্গে জেনে নিন তাঁর পুজোর প্ল্যানিং কী? লহমার কথায়, "পুজো মানেই আমার কাছে ডায়েট ভুলে জমিয়ে খাওয়া-দাওয়া করা। প্যান্ডেল হপিং, বন্ধুদের সঙ্গে আড্ডা সব মিলিয়ে হইচই ব্যাপার।"
তাঁর কথায়, "আমি পুজোয় শাড়ি পরতেই বেশি পছন্দ করি। প্রতি বছর মা একটা করে শাড়ি কিনে দেন, ওটা অষ্টমীর সকালে অঞ্জলী দেওয়ার সময় পরি। এছাড়াও সালোয়ার বা এথনিক ড্রেস পরতেও পছন্দ করি।"

শুট সৌজন্য: মডেল লহমা ভট্টাচার্য, পোশাক অভিজিৎ দাস, মেকআপ সুমন গাঙ্গুলি, হেয়ার মৌসুমী ছেত্রী, স্টাইলিং সুব্রত রায়, জুয়েলারি খুবসুরত ফ্যাশন, ছবি ও ভিডিও আবির রিঙ্কু হালদার, সহায়তা সায়ন রক্ষিত, লোকেশন ও ফুড পার্টনার পোলো ফ্লোটেল, ভাবনা ও প্রয়োগ শ্যামশ্রী সাহা।