Loading...

পুজোর আগে জেল্লা বাড়াতে ট্রাই করুন এই ম্যাজিক জুস, একবার খেলেই হাতেনাতে ফল পাবেন

  • নিজস্ব সংবাদদাতা

  • ৬ অক্টোবর ২০২৬, ১৬:৩২

পুজোর একদম দোরগোড়ায়। এই সময় জেল্লা বাড়াতে ট্রাই করুন একটা মাত্র জুস। ঘরোয়া পদ্ধতিতেই ত্বককে উজ্জ্বল করতে বানিয়ে ফেলুন এই জুস। জানুন কী কী উপকরণ লাগবে। ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বা গ্লো বাড়াতে বিটরুট জুস অত্যন্ত উপকারী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস, আয়রন এবং ভিটামিন সি রক্ত পরিষ্কার করতে এবং ত্বক ভেতর থেকে সতেজ রাখতে সাহায্য করে।

এটা তৈরিতে লাগবে বিট: ১টি মাঝারি সাইজের (খোসা ছাড়ানো ও টুকরো করা), গাজর: ১টি ছোট, লেবুর রস: ১ চা চামচ, আদা: সামান্য একটু টুকরো, জল: ১ কাপ, বিট নুন ও সামান্য মধু: স্বাদমতো। প্রথমে বিট ও গাজর ভালভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার ব্লেন্ডারে বিটরুট টুকরো, গাজর, আদা এবং এক কাপ জল দিয়ে ভালভাবে ব্লেন্ড করে নিন।

ADVERTISEMENT

জুসটা একটি ছাঁকনি বা সুতির কাপড়ের সাহায্যে ছেঁকে একটি গ্লাসে রসটুকু আলাদা করে নিন। তবে ফাইবারসহ খেতে চাইলে না ছেঁকেও খেতে পারেন। এবার এর সঙ্গে ১ চা চামচ লেবুর রস এবং স্বাদমতো একটু বি নুন বা মধু মিশিয়ে নিন। প্রতিদিন সকালে খালি পেটে এই জুস পান করলে কিছুদিনের মধ্যেই ত্বকে দারুণ প্রাকৃতিক জেল্লা বা গ্লো দেখতে পাবেন।

আরও পড়ুন

বিটরুট জুস নিয়মিত খাওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে জল খাওয়া ত্বকের জন্য খুবই জরুরি। তাহলেই দেখবেন আপনার শুভদিনের আগেই জেল্লা ফিরেছে ত্বকের।

ADVERTISEMENT