সোহিনী-শোভন, অনুপম-প্রশ্মিতা, কাঞ্চন-শ্রীময়ী সহ একাধিক তারকা হালেই মা বাবা হয়েছেন। তাঁদের মতো আপনার সন্তানও কি খুব ছোট? এই পুজোয় তাকে নিয়েই ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান? পুজোয় কী করবেন, কী করবেন না বুঝে উঠতে পারছেন না? তাহলে জেনে নিন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেব কুমার মুখার্জি কী জানাচ্ছেন।
পুজো মানেই তারস্বরে মাইক বাজানো, ঢাকের শব্দ। যদিও ডেসিবেল লিমিট বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু তাও, ছোটদের এই শব্দের হাত থেকে কী করে বাঁচানো যেতে পারে জানতে চাইলে আজকাল ডট ইনকে শিশুরোগ বিশেষজ্ঞ দেব কুমার মুখার্জি বলেন, "কানে প্লাগ দেওয়া দেওয়া যেতে পারে বা তুলো ঢুকিয়ে দেওয়া যেতে পারে শব্দের হাত থেকে বাঁচানোর জন্য। তবে ছোটরা সেটা কতক্ষণ কানে রাখতে দেবে বা রাখবে সেটা একটা বিষয়। বাড়ির দরজা, জানালা যতটা সম্ভব বন্ধ রাখুন।"