ইতিহাস, ঐতিহ্য, আত্মজিজ্ঞাসা ও ভবিষ্যৎ ভারতের স্বপ্ন—এই চার ভাবনার মেলবন্ধনে এবারের দুর্গাপুজোয় বিশেষ আকর্ষণ হয়ে উঠতে চলেছে ভিআইপি বাজারের বৃন্দাবন গার্ডেন দুর্গাপুজা সমিতি। এবারের থিম ‘বন্দেমাতরম — আমার ভারত, ভবিষ্যৎ ভারত’। শিল্পী রঙ্গজীব রায়ের পরিকল্পনায় বন্দেমাতরমের ১৫০তম বর্ষকে সামনে রেখে সাজানো হচ্ছে এক অনন্য ভারত-যাত্রা।
এই পুজোর উদ্যোগে রয়েছেন সমিতির সাধারণ সম্পাদিকা স্বস্তিকা ভুবনেশ্বরী এবং সভানেত্রী সোমা রানিশ্রী রায়। প্রবেশদ্বার থেকে মূল মণ্ডপ পর্যন্ত একাধিক গ্যালারিতে উঠে আসবে প্রাচীন ভারতের গুরুকুল শিক্ষা, বৈদিক জ্ঞান, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি ‘আনন্দমঠ’, বন্দেমাতরমের জাতীয় জাগরণ এবং স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কাহিনি। পাশাপাশি স্বাধীনতার পর দেশের সামাজিক বাস্তবতা, আত্মজিজ্ঞাসা ও নতুন সূর্যোদয়ের প্রতীকী উপস্থাপনাও থাকবে।