Loading...

শিল্প-সমাজ-স্মৃতির টুকরো 'কোলাজ' এবার বাগুইআটির রেলপুকুর ইউনাইটেড ক্লাবে!

  • নিজস্ব সংবাদদাতা

  • Kolkata

  • ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫

দুর্গাপুজো প্রায় এসেই গিয়েছে। আর সপ্তাহ তিনেকের অপেক্ষা। ঢাকি কাঠি পড়ার আগে চারিদিক এখন শেষ মুহূর্তের তোড়জোড়। ক্লাবে ক্লাবে চলছে প্যান্ডেলের শেষ মুহূর্তের টাচ আপ। আর তার পাশাপাশি সকলে মুখিয়ে আছেন কোথায় কী থিম হচ্ছে সেটা জানতে।

বাগুইআটির রেলপুকুর ইউনাইটেড ক্লাবের এই বছরের থিম কোলাজ। এ বছর এই ক্লাবের প্যান্ডেল তৈরি হচ্ছে রিসাইকেল হওয়া খবরের কাগজ দিয়ে। কোলাজ এ ফুটে উঠবে শিল্প, সমাজ, স্মৃতি এবং প্রকৃতির বদলে যাওয়া।

ADVERTISEMENT

আরও পড়ুন

৭৩ বছরে পা দিল এই বছর বাগুইআটির রেলপুকুর ইউনাইটেড ক্লাবের পুজো। তাঁদের এবারের থিমের ভাবনা শিল্পী সোমনাথ তমলির। তাঁরই নির্দেশ, ভাবনায় কয়েক হাজার কিলো খবরের কাগজ রিসাইকেল করে এখানে ব্যবহার করা হয়েছে মণ্ডপ সজ্জায়। কোলাজ এ মা দুর্গার সঙ্গে সম্পর্কিত নানা পৌরাণিক কাহিনিও তুলে ধরা হবে। উঠে আসবে লোককথাও।

কথিত আছে, দেবী দুর্গা ইন্দ্র, বরুণ, বায়ু, শিব, ব্রহ্মা, প্রমুখ দেবতাদের মিলিত শক্তি দ্বারা তৈরি হয়েছেন। সকল দেবের শক্তি যখন একত্রিত হৈজ তখন সেটা অপ্রতিরোধ্য, অজেয় হয়ে ওঠে। আর সেখানেই লুকিয়ে কোলাজের ভাবনা।

তাঁদের এবারের পুজোর বিষয়ে বাগুইআটির রেলপুকুর ইউনাইটেড ক্লাবের সেক্রেটারি স্নেহাশিস দেবনাথ বলেন, 'এই বছর আমাদের থিম কোলাজ। আমরা আমাদের সমাজ, সংস্কৃতি, ইতিহাস, স্মৃতি সবকিছুর মিশেল তুলে ধরতে চেয়েছি। আমরা কয়েক কিলো খবরের কাগজ ব্যবহার করেছি, শুধু এটা মনে করানোর জন্য যে আমরা ধীরে ধীরে খবরের কাগজ পড়ার অভ্যাস ভুলে যাচ্ছি। সেই সময়ের কথা মনে করানো হচ্ছে যখন খবরের কাগজ পড়া আমাদের দৈনন্দিন জীবনের অংশ ছিল।'

ফলে এই বছরের উত্তরের দিকে ঠাকুর দেখতে এলে বাগুইআটির রেলপুকুর ইউনাইটেড ক্লাবের প্যান্ডেলে ঢুঁ মারতেই পারেন, যেখানে সমসাময়িক ভাবনার মাধ্যমে শিল্প, মাইথোলজি, ঐতিহ্যর নিপুণ মিশেল তুলে ধরা হবে।

ADVERTISEMENT