Loading...

জটের জটিলতা কাটিয়ে ঐতিহ্যের পুজো, ১০৮-এর উদযাপন বাগবাজার সার্বজনীনে!

আজকাল ওয়েবডেস্ক: আইনি জটের জটিলতা জন্ম দিয়েছিল অনিশ্চয়তার। তবে সেই অনিশ্চয়তা কেটেছে দিনকয়েক আগেই। তার পরেই সাজো সাজো রব বাগবাজারে। সার্বজনীনের প্রস্তুতি তুঙ্গে। খুঁটিপুজোও হইহই করে হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবার কেবল অপেক্ষা।

বাগবাজারের পুজো কমিটি নিয়ে আইনি জটিলতা চলছিলই। বাগবাজার পুজো কমিটি এবং ক্লাব পরিচালন কমিটির জন্য ১৪ সদস্যের ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজন ছিলই। দ্বন্দের পর, রবিবার বাগবাজারের কমিটি নিয়ে ভোটাভুটি হয়। সাধারণ সম্পাদক এবং ৪ জন সদস্য নিয়ে নির্বাচিত হয়। আদালত ঠিক করে দিয়েছিল দু'জন পর্যবেক্ষক। তাঁদের নজরদারিতেই ভোট হয়। ৭৭জনের মধ্যে ওই ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন ৬৬জন। দু'জনেই সমান সংখ্যক ভোট পান। অন্যদিকে সূত্রের খবর, আদালতের রায়ের পর, ১১ সদস্যের কমিটি তৈরি হবে। প্যান্ডেলও তৈরি হবে নির্দিষ্ট জায়গায়। এরপরেই নিম্ন আদালতের দ্বারস্থ হয় এক পক্ষ। নিম্ন আদালত নির্দেশ দেয় যে কাস্টিং ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করতে হবে ১০ সেপ্টেম্বরের মধ্যে।

ADVERTISEMENT

নিম্ন আদালতের সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানান ক্লাব সদস্য রবিশঙ্কর সেনগুপ্ত ও অন্যান্যরা । তাদের দাবি ছিল নিম্ন আদালতের নির্দেশ অনুযায়ী যেভাবে কাস্টিং ভোট করা হয়েছে সেই প্রক্রিয়া সঠিক নয়, সেই প্রক্রিয়াকে খারিজ করুক কলকাতা হাইকোর্ট। তারপরেই সামনে আসে পুজো কমিটির গঠন প্রক্রিয়ার জট কাটার বিষয়টি।

আরও পড়ুন

সমস্ত জট কাটার পর, পুজোর প্রস্তুতি শুরু হয় বাগবাজারে। ঐতিহ্যের গরিমা বজায় রেখেই পুজো হবে এবারেও, জানাচ্ছে কর্তৃপক্ষ।

ADVERTISEMENT