বাঙালির অতি চেনা নিকুতিতেই হোক পুজোর মিষ্টিমুখ!
1/10
পুজোয় মিষ্টিমুখ হবে না তাই কখনও হয়? তবে এই পুজোয় দোকানের কেনা মিষ্টির বদলে ঘরে বানানো বাঙালির অতি চেনা মিষ্টি নিকুতি দিয়েই মিষ্টিমুখ সারুন। জেনে নিন কীভাবে বানাবেন। ছবি- সংগৃহীত
2/10
নিকুতি বানাতে কী কী লাগবে? দুধ, গুঁড়ো দুধ, ভিনেগার বা লেবুর রস, চিনি, এলাচ, জাফরান, খোয়া ক্ষীর, সুজি, ময়দা, এলাচ গুঁড়ো, বেকিং সোডা, ঘি বা সাদা তেল। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
3/10
সবার প্রথমে এক লিটার ফুল ফ্যাট মিল্ক ভাল করে জাল দিয়ে নিন। এবার তাতে ভিনেগার বা লেবুর রস মিশিয়ে ছানা কাটিয়ে নিন। ছবি- সংগৃহীত
4/10
এবার ছানাটা ভাল করে জল দিয়ে ২-৩ বার ধুয়ে নিন। তারপর একটি পরিষ্কার কাপড়ে মুড়িয়ে জল চিপে বের করুন। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
5/10
এবার গ্যাস ওভেনে একটি কড়াই বসান। তাতে ২ কাপ চিনি, ২ কাপ জল দিন। সঙ্গে দিয়ে দিন ২-৩ টি এলাচ এবং এক চিমটে জাফরান। এবার এটিকে ভাল করে ফোটান। মোটামুটি ঘন হয়ে এলে বুঝবেন রস বা চিনির সিরা তৈরি। ছবি- সংগৃহীত
6/10
এবার একটি বড় থালায় জল ঝরানো ছানাটা নিন। সঙ্গে নিন ১০০ গ্রাম মতো খোয়া ক্ষীর। এতে যোগ করুন ২ চামচ সুজি এবং ২ চামচ ময়দা। দিয়ে দিন ২ চামচ দুধের গুঁড়োও। এবার সবটা ভাল করে হাতের সাহায্যে ডলে ডলে মাখুন। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
7/10
একটা নরম ডো তৈরি হলে সামান্য এলাচ গুঁড়ো এবং এক চিমটে বেকিং সোডা যোগ করুন। আবারও ভাল করে গোটাটা মাখুন। ছবি- সংগৃহীত
8/10
এবার এই ডো থেকে ছোট ছোট লেছি কেটে নিন। গোলাকার বা একটু চ্যাপ্টা, লম্বাটে ধরনের আকার দিন। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
9/10
গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তাতে তেল বা ঘি গরম করুন। মনে রাখবেন ডুবো তেল বা ঘিতে ভাজা হবে, সেই মতো তেল বা ঘি দেবেন। এবার ওই নিকুতিগুলো ছেড়ে দিন। ভাল করে লাল লাল করে ভেজে তুলে নিন।ছবি- সংগৃহীত
10/10
এবার এই ভাজা নিকুতিগুলো চিনির সিরা বা রসে ডুবিয়ে দিন। এক ঘণ্টা মতো রেখে পরিবেশন করুন। পুজোর সময় বাঙালির অতি চেনা নিকুতি যদি বাড়িতে বানিয়ে এভাবে পরিবেশন করেন তাহলে জমে যাবে।ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
সবাই যা পড়ছেন
ADVERTISEMENT