উপচে পড়বে দেবীর কৃপা, সাফল্য-সমৃদ্ধিতে ভরবে জীবন! নবরাত্রিতে দিন অনুযায়ী বাছুন পোশাকের রং
1/10
দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো। শারদীয় নবরাত্রিতে নয়দিন দেবী দুর্গার নয় রূপের পুজো হয়। আর নয় দিনের সঙ্গে জড়িয়ে নয়টি রং। সৌভাগ্যকে আকর্ষণ করতে, জীবনে ইতিবাচক বদল আনতে এবং দেবীর কৃপা লাভ করতে চাইলে জেনে নিন এই ৯ দিনের কবে কোন পোশাক পরা উচিত। ছবি- সংগৃহীত
2/10
প্রতিপদ অর্থাৎ ১১ অক্টোবর পরা উচিত কমলা রঙের পোশাক। এটি শক্তি, উদ্যম ও নতুন শুরুর প্রতীক। নবরাত্রির প্রথম দিন দেবী শৈলপুত্রীর আরাধনা করা হয়।ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
3/10
১২ অক্টোবর, দ্বিতীয়ায় পরুন সাদা রঙের পোশাক, যা শান্তি, পবিত্রতা ও মানসিক স্থিরতার প্রতীক। দেবী ব্রহ্মচারিণীর সঙ্গে এই রঙের যোগ ধরা হয়।ছবি- সংগৃহীত
4/10
১৩ অক্টোবর তৃতীয়া। এদিন লাল রঙের পোশাক পরুন কারণ এদিন দেবী চন্দ্রঘণ্টা পূজিত হন। লাল রং শক্তি, সাহস ও ভক্তির প্রতীক। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
5/10
চতুর্থী অর্থাৎ ১৪ অক্টোবর বেছে নিন রয়্যাল ব্লু রঙের পোশাক। এই রং স্থিরতা, আত্মবিশ্বাস ও সমৃদ্ধির প্রতীক। দেবী কুষ্মাণ্ডার আরাধনা করা হয় নবরাত্রির চতুর্থ দিনে।ছবি- সংগৃহীত
6/10
পঞ্চমীতে সেজে উঠুন হলুদ রঙের পোশাকে। এটি আনন্দ, আশাবাদ ও জ্ঞানের প্রতীক। দেবী দুর্গার অন্যতম রূপ স্কন্দমাতার পুজো হয় এদিন। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
7/10
ষষ্ঠীতে পুজো পান দেবী কাত্যায়নী। এই বছর ষষ্ঠী পড়েছে ১৬ অক্টোবর। এদিন পরুন সবুজ রঙের পোশাক যা বৃদ্ধি, নতুন সম্ভাবনা ও সমৃদ্ধি বোঝায়। ছবি- সংগৃহীত
8/10
১৭ অক্টোবর পড়েছে সপ্তমী। এদিন পরুন ধূসর রঙের কোনও কাপড়। এটি ভারসাম্য, সংযম ও স্থিরতার প্রতীক। দেবী কালরাত্রীর আরাধনার দিনে এই রঙ পরা হয়।ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
9/10
অষ্টমী পড়েছে ১৮ অক্টোবর। এদিনের রং বেগুনি। এই রং আভিজাত্য, শক্তি ও সমৃদ্ধির প্রতীক। দেবী মহাগৌরীর আরাধনায় এই রঙ ব্যবহৃত হয়।ছবি- সংগৃহীত
10/10
নবমী ১৯ অক্টোবর। নবরাত্রির শেষ দিনে বেছে নিন ময়ূরপঙ্খী সবুজ রঙের পোশাক। এটি সতেজতা, সৌন্দর্য ও ইতিবাচক পরিবর্তনের প্রতীক। দেবী সিদ্ধিদাত্রীর আরাধনার সঙ্গে এই রঙটি প্রচলিত।ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
সবাই যা পড়ছেন
ADVERTISEMENT