গলদা চিংড়ির মালাইকারিতে জমুক দুর্গাপুজোর ভোজ!
1/6
দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো। আর পুজোর চার দিন কবজি ডুবিয়ে ভূরিভোজ চাই-ই চাই! তাতে চাইনিজ থেকে কন্টিনেন্টাল, মুঘলাই খানা থাকলেও, বাঙালি পদের দাপট বেশি থাকে। আর বাঙালি পদে পুজোর সময় চিংড়ি মালাইকারি থাকবে না তাই কখনও হয়? জেনে নিন কীভাবে সহজেই এই লোভনীয় পদ বাড়িতে বানাবেন। ছবি- সংগৃহীত
2/6
চিংড়ি মালাইকারি বানাতে কী কী লাগবে দেখে নিন। গলদা চিংড়ি, কালো সর্ষে, সাদা সর্ষে, কাজু, মৌরি, এলাচ, দারচিনি, লবঙ্গ, সর্ষের তেল, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, নুন, নারকেলের দুধ, গরুর দুধ, গরম মশলা, ঘি। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
3/6
এবার সবার আগে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ময়লা বের করে ভাল করে ধুয়ে নিন। তারপর মাছগুলোতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন এবং সর্ষের তেল মাখিয়ে নিন। কড়াইয়ে তেল দিন। গরম হলে মাছগুলো ভেজ তুলে নিন। ছবি- সংগৃহীত
4/6
এবার মাছ ভাজার তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিন। অল্প নেড়ে দিয়ে দিন পেঁয়াজ বাটা। হালকা ভেজে রসুন আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিন। কষতে থাকুন যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
5/6
এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন এবং চিনি দিয়ে দিন স্বাদমতো। ভাল করে কষিয়ে নিয়ে ঢেলে দিন নারকেলের দুধ। সঙ্গে দিয়ে দিন গরুর দুধও। এবার ভাল করে নাড়িয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। ছবি- সংগৃহীত
6/6
আঁচ কমিয়ে মিনিট পাঁচ, ছয় ফুটিয়ে নিন। এবার ঢাকনা খুলে গরম মশলা গুঁড়ো এবং ঘি ছড়িয়ে সামান্য ফুটিয়ে নামিয়ে নিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
সবাই যা পড়ছেন
ADVERTISEMENT