পুজোর ছুটিতে স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন বেগুন বাসন্তী
1/10
পুজোর ভোগে হোক বা নিজেদের স্বাদ বদলাতে, বেগুনের এই ঐতিহ্যবাহী বাঙালি পদ একেবারে জমে যাবে। চটপট জেনে নিন একদম কম সময়ে কীভাবে তৈরি করবেন বেগুন বাসন্তী?
2/10
এর জন্য লাগবে বেগুন: ২টি মাঝারি সাইজের (লম্বা করে কাটা), সর্ষে বাটা: ২ টেবিল চামচ, পোস্ত বাটা: ১ টেবিল চামচ (ইচ্ছা হলে চারমগজ বা কাজুবাদাম বাটাও ব্যবহার করতে পারেন), টক দই: ৩ টেবিল চামচ (ভাল করে ফেটানো)।
ADVERTISEMENT
3/10
লাগবে হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ, লঙ্কা গুঁড়ো বা চেরা কাঁচা লঙ্কা: স্বাদমতো, কাঁচা সরষের তেল: ৩-৪ টেবিল চামচ, নুন: স্বাদমতো, চিনি: সামান্য (স্বাদ ভারসাম্য রাখার জন্য), কালো জিরে: ১/২ চা চামচ।
4/10
প্রথমে বেগুনি টুকরোগুলো ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার বেগুনে সামান্য নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে কড়াইতে সর্ষের তেলে হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন। বেশি কড়া করে ভাজবেন না।
ADVERTISEMENT
5/10
এবার একটি বাটিতে সর্ষে বাটা, পোস্ত বাটা, ফেটানো টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং সামান্য নুন একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে রাখুন।
6/10
বেগুন ভাজার পর কড়াইতে যে তেল বেঁচে আছে, তাতে প্রয়োজনমতো আরও একটু সরষের তেল দিন। তেল গরম হলে কালো জিরে ও চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিন।
ADVERTISEMENT
7/10
ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তৈরি করে রাখা সর্ষে-পোস্ত ও দইয়ের মিশ্রণটি কড়াইতে ঢেলে দিন। মাঝারি আঁচে মশলাটি কষাতে থাকুন যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হতে শুরু করে। খেয়াল রাখবেন, সর্ষে বাটা দেওয়ার পর খুব বেশি সময় হাই ফ্লেমে রাখবেন না, তাহলে তেতো হয়ে যেতে পারে।
8/10
মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে সামান্য উষ্ণ গরম জল এবং সামান্য চিনি দিন। ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা বেগুনগুলো ঝোলের মধ্যে সাবধানে ছেড়ে দিন।
ADVERTISEMENT
9/10
এবার কড়াই ঢাকা দিয়ে মাঝারি আঁচে ২-৩ মিনিট ফুটতে দিন, যাতে মশলার স্বাদ বেগুনের ভেতরে ভালভাবে ঢুকে যায়। গ্রেভি মাখা-মাখা হয়ে এলে উপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন।
10/10
গরম সাদা ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের এই বেগুন বাসন্তী। পুজোর পেট পুজো একেবারে জমে যাবে।
ADVERTISEMENT
সবাই যা পড়ছেন
ADVERTISEMENT