লক্ষ্মীপুজোয় ভোগ মানেই খিচুড়ি আর পায়েস৷ তবে প্রত্যেক বছরের মতোই পায়েস না বানিয়ে এবার চেনা পায়েসে থাক অচেনা স্বাদ৷ দুধ-চাল-চিনির পায়েসে একটু নতুনত্ব আনতে পারেন। নারকেল আর ক্যারামেলের মিশেলে তৈরি পায়েস হয়ে উঠতে পারে উৎসবের বিশেষ আকর্ষণ।
উপকরণ
লক্ষ্মীপুজোয় ভোগ মানেই খিচুড়ি আর পায়েস৷ তবে প্রত্যেক বছরের মতোই পায়েস না বানিয়ে এবার চেনা পায়েসে থাক অচেনা স্বাদ৷ দুধ-চাল-চিনির পায়েসে একটু নতুনত্ব আনতে পারেন। নারকেল আর ক্যারামেলের মিশেলে তৈরি পায়েস হয়ে উঠতে পারে উৎসবের বিশেষ আকর্ষণ।
উপকরণ
ADVERTISEMENT
১ লিটার ফুল ফ্যাট দুধ
১০০ গ্রাম গোবিন্দভোগ চাল
আধ কাপ কোরানো নারকেল
২ টেবিল চামচ কন্ডেসড মিল্ক
১/৪ চা চামচ এলাচ গুঁড়ো
১ টেবিল চামচ কাজু গুঁড়ো
১ টেবিল চামচ পেস্তা
৩ টেবিল চামচ ঘি
ক্যারামেল বানানোর জন্য ১/৪ কাপ চিনি, দেড় টেবিল চামচ জল।
কীভাবে তৈরি করবেন নারকেল-ক্যারামেল পায়েস?
প্রথমে চাল ভাল করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। একটি ভারী তলার পাত্রে দুধ গরম করুন। দুধ ফুটতে শুরু করলে ভেজানো চাল দিয়ে কম আঁচে রান্না করুন। মাঝে মাঝে নাড়তে থাকুন, যাতে পাত্রের তলায় দুধ বা চাল লেগে না যায়।
চাল ভাল ভাবে সেদ্ধ হয়ে এলে কোরানো নারকেল অথবা নারকেলের দুধ মিশিয়ে দিন। এবার অল্প আঁচে কিছুক্ষণ রান্না করুন, যাতে নারকেলের স্বাদ দুধের সঙ্গে মিশে যায়।
অন্য একটি প্যানে চিনি নিয়ে কম আঁচে গলাতে থাকুন। চিনি গলে সোনালি-বাদামি রং ধরলে তৈরি হবে ক্যারামেল। খেয়াল রাখবেন, চিনি যেন পুড়ে না যায়। ক্যারামেল তৈরি করার সময় খুব সতর্ক থাকুন, কারণ গলানো চিনি অত্যন্ত গরম থাকে।
তৈরি ক্যারামেল অল্প অল্প করে পায়েসে মেশান। একসঙ্গে বেশি ক্যারামেল না দিয়ে স্বাদ বুঝে মেশানো ভাল। এরপর এলাচের গুঁড়ো ও সামান্য ঘি দিয়ে ভাল করে নাড়ুন।
পায়েস ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে দিন। ঠান্ডা হওয়ার পর পরিবেশন করুন। উপরে কোরানো নারকেল বা ভাজা নারকেলের টুকরো ছড়িয়ে সাজিয়ে দিতে পারেন।
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT