Loading...

বিলুপ্তির মুখে রোহিণী মালাকারের পরিবারের 'ডাকের সাজ', আধুনিকতার দাপটে ফিকে মালদহের ঐতিহ্য

আজকাল ওয়েবডেস্ক: আধুনিকতা ও থিমের দাপটে ক্রমেই হারিয়ে যাচ্ছে দেবী দুর্গার ঐতিহ্যবাহী ডাকের সাজ। তার সঙ্গে বাড়ছে দক্ষ শিল্পীর অভাব। একসময় মালদায় ডাকের সাজ বলতেই রোহিণী মালাকারের নাম সামনে আসত।

প্রায় সাত বছর আগে তাঁর মৃত্যুর পর স্ত্রী মায়া মালাকার ও ছেলে দিলু মালাকার সেই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন। কিন্তু উপকরণের দাম বৃদ্ধি, শ্রম ও অর্ডারের অভাবে এই শিল্প অনিশ্চয়তায়। এ বছর তাঁরা শুধু আদি কংস বণিক দুর্গাবাড়ির প্রতিমার ডাকের সাজ তৈরি করছেন।

ADVERTISEMENT

শিল্পী দিলু মালাকারের দাবি, মালদায় আসল ডাকের সাজ তৈরিতে খরচ হয় ৫০-৬০ হাজার টাকা। তুলনায় কাটোয়া থেকে ২০-২৫ হাজার টাকায় বিকল্প সাজ পাওয়া যায়। ফলে সস্তার বিকল্পের চাপে ক্রমেই হারিয়ে যাচ্ছে মালদার ঐতিহ্য।

আরও পড়ুন

বছর ৭৫-এর মায়া মালাকারের আশঙ্কা আগামীতে হয়তো শিল্পীর অভাবে হারিয়ে যাবে ডাকের সাজ। স্বামীর হাত ধরে শিখেছিলেন এই কাজ। তারপর থেকে এই কাজ করে চলে তাঁর সংসার।

একসময় মেয়েরা সাহায্য করতেন। এখন আর তারাও এই কাজ করেন না। পরিশ্রমের তুলনায় আয় হয় না। তাই বর্তমানে এই কাজ করতে কেউ আগ্রহী হন না। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ডাকের সাজ আজ হারিয়ে যাচ্ছে।

ADVERTISEMENT