Loading...

'মায়ের সঙ্গে বাড়ির পুজোর দায়িত্ব নিতে চাই,' কেনাকাটা থেকে ঠাকুর দেখা, এবছর আর কী প্ল্যান সাইনার?

'কনে দেখা আলো'র শেষে এখন বিরতি কাটাচ্ছে সাইনা চ্যাটার্জি। বাড়ির পুজোর তোরজোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। চলতি বছর পুজোয় কী প্ল্যান তার?

আজকাল ডট ইন-কে সাইনা বলে, "বাড়ির পুজোতেই তো সময় কেটে যায়। সেভাবে আর বাইরে ঘুরতে যাওয়া হয় না। তবে গত বছর আমার এক বান্ধবীর সঙ্গে হঠাৎ প্ল্যান হয়েছিল প্যান্ডেল হপিং করার। সেটায় খুব মজা পেয়েছিলাম। এই বছরও তেমনটা করা যেতে পারে। তবে কোনদিন ঠাকুর দেখতে বেরব, সেটা এখনও ঠিক করিনি‌। তবে আমার শপিং শেষ। বছরের শুরু থেকেই পুজোর জন্য কিনতে থাকি। এবারও প্রচুর জামাকাপড় কিনেছি। গত বছর বিষয়টা একটু তাড়াহুড়োর মধ্যে ছিল বলে তেমনভাবে শপিং করতে পারিনি। মায়ের শাড়ির কালেকশন প্রচুর, সেগুলোই সেবার আমায় বাঁচিয়েছিল। তবে এবার মন ভরে কেনাকাটা করেছি।"

ADVERTISEMENT

সাইনার কথায়, "এবারের পুজোটা আমার কাছে আগেরবারের থেকে একটু আলাদা। কারণ আগের বছর অনেকটা সময় শুটিংয়ে কাটত। কনে দেখা আলো চলছিল, একদম সময় পেতাম না‌। তাই পুজো শেষে আবার কাজে ফেরার তাড়া ছিল। কিন্তু এই বছর পুজো আসছে, সেই অনুভূতিটা পাচ্ছি। ঠিক তেমনই পুজোটা কেটে গেলেও রেশ কাটাতে হাতে সময় পাব, তাই বেশ ভাল লাগছে।"

আরও পড়ুন

সাইনা বলে, "আমি ঠিক করেছি এই বছর পুজোয় মায়ের সঙ্গে থেকে ঠাকুরের কেনাকাটা, পুজোর আচার-অনুষ্ঠান একটু একটু করে শিখব। কারণ, আমার বাবা পুজোর দায়িত্বে ছিলেন, এখন মা সবটা সামলান। আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন অনুযায়ী আমার পুজোর দায়িত্ব নিয়েই হবে। তাই একটু একটু করে কাজ শিখব।"

ADVERTISEMENT