Loading...

Exclusive: লুচি-পাঁঠার মাংস ছাড়া ষষ্ঠী অসম্পূর্ণ: আরিয়ান ভৌমিক

ঢাকে কাঠি পড়ল বলে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। চারিদিকে পুজোর প্রস্তুতি তুঙ্গে। এই বছরের পুজোয় কী কী প্ল্যান, শপিং কতদূর, সবটাই আজকাল ডট ইনের সঙ্গে ভাগ করে নিলেন আরিয়ান ভৌমিক।

পুজোর প্ল্যানিং জানতে চাইলে আরিয়ান বলেন, "আমার পুজোর প্ল্যানিং প্রতি বছর একই থাকে। বাড়িতে প্রচণ্ড ভাবে খাওয়া দাওয়া হয়। মেনু সেট করা থাকে। বন্ধুবান্ধব, আত্মীয়রা সবাই আসেন। প্রাণ খুলে আড্ডা হয়। ভিড় খুব একটা পছন্দ না। তাই প্যান্ডেল হপিং খুব একটা হয় না।"

ADVERTISEMENT

তবে প্ল্যান মোটামুটি এক থাকলেও, এই বছরের পুজো তাঁর কাছে একটু বেশিই বিশেষ। কেন? এই বিষয়ে আরিয়ান বলেন, "এই বছরের পুজোটা একটু স্পেশ্যাল, কারণ ২৫ সেপ্টেম্বর একটা ছবি রিলিজ করেছে, 'অটবী'। আর ২ তারিখ মুক্তি পাচ্ছে 'ভুতু আয়া ভাগো'। এই দু'টো ছবির কারণে পুজোটা এখন দর্শকদের উপর। যদি সবাই দেখতে যান, ফিডব্যাক দেন আমাদের ছবিটা দেখে তাহলেই আমার পুজো জমজমাট হবে।"

আরও পড়ুন

কোন জিনিস ছাড়া পুজো অসম্পূর্ণ আরিয়ানের? বাঙালির পুজো খাবার ছাড়া হয়? সেটাই যেন মনে করিয়ে দিল তাঁর উত্তর। আরিয়ান বললেন, "ষষ্ঠীর দিন সকালবেলা লুচি আর পাঁঠার মাংস, ওটা ছাড়া পুজো হবেই না। আমার জন্মদিন অর্থাৎ ৯ অক্টোবর এবং ষষ্ঠীর দিন সকালে লুচি পাঁঠার মাংস ছাড়া হবে না।"

ছোটবেলার পুজোর কোন স্মৃতি আজও টাটকা? এই প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, "আমাদের একটা গ্রুপ ছিল বন্ধুদের, ২৫-২৮ জন ছিলাম তাতে। সকলে মিলে কোলাঘাট যেতাম, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করতাম। তারপর ফিরতাম। সারাদিন ওতেই কাটত। এখন যেহেতু অনেকেই কাজের সূত্রে বাইরে, তাই অনেক বছর হল সেটা বন্ধ হয়ে গিয়েছে। খুব মিস করি সেটা।"

পুজোর শপিং শেষ? মুচকি হেসে আরিয়ান বললেন, "সারা বছর কেনাকাটা চলতে থাকে। আমি নিজে পুজোর সময় কেনাকাটা করি না। সবাই কিনে দেয় ভালবেসে।"

ADVERTISEMENT