Loading...

পুজোয় বাড়িতে বন্ধুদের আড্ডা! রেস্তোরাঁর স্বাদের 'চিকেন পাটিয়ালা' খাইয়ে তাক লাগিয়ে দিন, রইল রেসিপি

  • নিজস্ব সংবাদদাতা

  • ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৪

পুজোর সময় রাতে বন্ধুদের বাড়িতে খাওয়ানোর প্ল্যান! ডিনারে রুটি, পরোটা, নান বা পোলাওয়ের সঙ্গে গরম গরম চিকেন পাটিয়ালা থাকলে আর কী চাই! খুব কম মশলায় এবং সহজে ঘরেই বানিয়ে ফেলা যায় এই সুস্বাদু পদটি।

চিকেন: ১ কেজি, টক দই: ১৫০ গ্রাম, আদা-রসুন বাটা: ২ চা চামচ, গোলমরিচ গুঁড়ো: ১ চা চামচ, সাদা তেল: ৫০ মিলি, গোটা গরম মশলা: দারুচিনি, লবঙ্গ, এলাচ,

ADVERTISEMENT

পেঁয়াজ: ৩টি (কুচানো) এবং ১টি (বড় টুকরো করে পাপড়ি ছাড়ানো), কাঁচা লঙ্কা: ৩ চা চামচ (কুচানো),

আরও পড়ুন

শুকনো কাসুরি মেথি: ৩ চা চামচ, টমেটো: ২টি (কুচানো),

ধনে গুঁড়ো: ১.৫ চা চামচ, জিরে গুঁড়ো: ১ চা চামচ, কাজুবাদাম বাটা: ৪ চা চামচ, ক্যাপসিকাম: ১টি (টুকরো করা), ঘি: ২ চা চামচ, মৌরি: ১/২ চা চামচ, শুকনো লঙ্কা: ২টি, নুন: স্বাদমতো।

প্রথমে চিকেন ভালভাবে পরিস্কার করে ধুয়ে নিন৷ একটি পাত্রে চিকেনের পিসগুলোর সঙ্গে টক দই, আদা-রসুন বাটা, স্বাদমতো নুন এবং গোলমরিচ গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিন। এই মিশ্রণটি কমপক্ষে ১৫ মিনিট ম্যারিনেট করে রাখুন। দই দেওয়ার ফলে চিকেন খুব নরম হবে।

একটি ছোট বাটিতে কাসৌরি মেথি সামান্য জলে ভিজিয়ে রাখুন, এতে মেথি পুড়ে তেতো হওয়ার ভয় থাকে না। এবার কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিন।

এরপর কুচানো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। পেঁয়াজ নরম হলে কুচানো টমেটো, স্বাদমতো নুন এবং জলে ভেজানো কাসৌরি মেথি দিয়ে মশলাটি ভালভাবে কষিয়ে নিন।

টমেটো গলে গেলে ম্যারিনেট করা চিকেন কড়াইতে দিয়ে দিন। মাঝারি আঁচে ২-৩ মিনিট নাড়ার পর এতে ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো মিশিয়ে দিন।

এরপর পাত্রটি ঢাকা দিয়ে ১৫ মিনিট লো-মিডিয়াম আঁচে চিকেনটি সেদ্ধ হতে দিন। ১৫ মিনিট পর ঢাকনা খুলে কাজু বাটা দিয়ে দিন এবং কিছুক্ষণ ফুটিয়ে গ্রেভিটি ঘন করে নিন।

অন্য একটি প্যানে ২ চা চামচ ঘি গরম করে তাতে মৌরি, টুকরো করা ক্যাপসিকাম, পেঁয়াজের পাপড়ি, শুকনো লঙ্কা ও সামান্য নুন দিয়ে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া (sauté) করে নিন। খুব বেশি ভাজবেন না যাতে ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাব নষ্ট না হয়।

এবার ভেজে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজের মিশ্রণটি চিকেনের গ্রেভিতে ঢেলে ভালভাবে মিশিয়ে নিন এবং গ্যাস বন্ধ করে দিন। তৈরি আপনার লোভনীয় 'চিকেন পাটিয়ালা'!

ADVERTISEMENT