Loading...

পুজোর সময় একঘেয়ে চিকেনের রেসিপি ছেড়ে ট্রাই করুন উত্তমকুমারের পছন্দের এই রান্না, জেনে‌ নিন কীভাবে তৈরি করবেন

পুজোর সময় একঘেয়ে চিকেনের রেসিপি ছেড়ে ট্রাই করুন উত্তমকুমারের পছন্দের কাজু চিকেন।‌ সুপ্রিয়া দেবীর হাতের তৈরি এই রান্না নাকি একেবারে চেটেপুটে খেতেন 'মহানায়ক'। জেনে নিন কীভাবে তৈরি করবেন এই রেসিপি।

এর জন্য লাগবে চিকেন: ৫০০ গ্রাম, কাজুবাদাম: ১৫-২০ টা (সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে রাখা), টক দই: আধ কাপ (ভাল করে ফেটানো), পেঁয়াজ: দুটো বড় সাইজের (একটা মিহি করে কাটা, আর একটা পেঁয়াজ ও আদা-রসুন একসঙ্গে পেস্ট করা), আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ, কাঁচালঙ্কা বাটা বা চেরা: স্বাদমতো, টমেটো কুচি বা টমেটো পেস্ট: আধ কাপ, ফোড়নের জন্য লাগবে গোটা জিরে, তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি।

ADVERTISEMENT

এছাড়াও লাগবে হলুদ গুঁড়ো (হাফ চা চামচ), কাশ্মীরি লঙ্কা গুঁড়ো (রঙের জন্য), জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো, ঘি ও সাদা তেল: রান্নার জন্য (একটু ঘি দিলে গন্ধ দারুণ খোলে), নুন ও চিনি: স্বাদমতো, ফ্রেশ ক্রিম: ২ চামচ (যদি ঘরে থাকে, না দিলেও চলবে)

আরও পড়ুন

প্রথমে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনের মধ্যে ফেটানো টটক দই, অর্ধেকটা আদা-রসুন বাটা, একটু নুন আর সামান্য হলুদ গুঁড়ো মাখিয়ে অন্তত আধঘণ্টা ঢেকে রেখে দিন। হাতে সময় থাকলে ১ ঘণ্টা রাখতে পারলে আরও নরম হবে।

এবার কড়াইতে তেল আর এক চামচ ঘি গরম করুন। তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা আর গরম মশলার ফোড়ন দিন। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে কুচানো পেঁয়াজটা দিয়ে দিন। পেঁয়াজ সোনালি রঙের হয়ে ভাজা ভাজা হলে বাকি আদা-রসুন বাটা আর টমেটো কুচি দিয়ে ভাল করে কষান।

এবার কড়াইতে একে একে হলুদ গুঁড়ো, জিরে-ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সামান্য জল দিয়ে মশলাটা ভাল করে কষিয়ে নিন যাতে তলায় ধরে না যায়।

মশলা কষানো হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা কড়াইতে ঢেলে দিন। গ্যাসের আঁচ মাঝারি রেখে ঢাকা দিয়ে চিকেনটা কষাতে থাকুন। চিকেন থেকে জল বেরোবে এবং সেই জলেই চিকেনটা সেদ্ধ হতে শুরু করবে।

চিকেন যখন আধসেদ্ধ হয়ে যাবে, তখন আগে থেকে বেটে রাখা কাজুবাদামের পেস্ট আর চেরা কাঁচালঙ্কা দিয়ে দিন। কাজুবাদাম পড়ার পর মশলাটা ঘন হয়ে যাবে, তাই সমানে নাড়তে হবে যাতে কড়াইতে লেগে না যায়। এবার পরিমাণমতো নুন আর সামান্য মিষ্টি (স্বাদ ব্যালেন্স করার জন্য) দিয়ে দিন। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করুন যতক্ষণ না তেল একদম ভেসে উঠছে এবং চিকেন পুরোপুরি নরম হয়ে যাচ্ছে। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো আর ওপর থেকে ফ্রেস ক্রিম দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিন। ৫ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করুন।

ADVERTISEMENT