Loading...

বাঙালি খানাতেই জমবে পুজোর ভূরিভোজ! 'অল্টএয়ার'-এর 'রন্ডেভু'তে রয়েছে এলাহি ব্যবস্থা, রইল সম্পূর্ণ মেনু, দাম

  • নিজস্ব সংবাদদাতা

  • kolkata

  • ১১ অক্টোবর ২০২৬, ২১:৬

দুর্গাপুজো মানেই কবজি ডুবিয়ে ভূরিভোজ। এই সময় মোঘলাই, চাইনিজ টুকটাক পাতে পড়লেও বাঙালি খাবারের প্রতি আকর্ষণ যেন একটু বেশিই থাকে। তাই অতিথিদের সম্পূর্ণ বাঙালি খাবারে আপ্যায়ন করতে একেবারেই প্রস্তুত সল্ট লেকের 'অল্টএয়ার'এর 'রন্ডেভু'। জেনে নিন তাঁদের এবারের পুজোর মেনু, বুফের সময় এবং দাম।

'অল্টএয়ার' 'রন্ডেভু'র পুজোর খানাপিনা শুরুই হবে বাঙালি বাটা এবং ভাতে দিয়ে। কী কী থাকবে তাতে? তিল পোস্ত বাটা, ধনেপাতা কাঁচা আম বাটা, টমেটো ভর্তা, কাঁচা লঙ্কা এবং সর্ষের তেল দিয়ে মাখা আলু ভাতে, বড়ি ভাতে, কালো জিরে ভাতে, কুমড়ো ভাতে এবং ধনেপাতা নারকেল ভাতে। 
এরপরই চলে আসবে স্টার্টার। তাতে থাকবে মোচার চপ, দই বড়া, স্প্রাউটের সঙ্গে চানা চাট, আলু পাপড়ি চাট, চিজ বল, ব্রকলি এবং অ্যাসপারাগাস ভলআউ ভেন্ট, সেজওয়ান বেবিকর্ন, পিলি মির্চ পনির টিক্কা, লাল মির্চ মুর্গ টিক্কা, প্রন সুমাই, ভেটকি প্যান্তেরাস, ক্রিসপি ফ্রায়েড চিকেন টেন্ডার, রেড ওয়াইন ব্রেইসড ল্যাম্ব এবং পার্মেসন টার্টলেটস, এবং সঙ্গে ভেজ টম খা এবং অন্যান্য নিরামিষ পদ।

ADVERTISEMENT

ভাত বা রুটি হিসেবে অপশনে পাবেন কড়াইশুঁটির কচুরি, মোঘলাই পরোটা, ঘি গোবিন্দভোগ, থাই মিক্সড ফ্রায়েড রাইস, চিলি গার্লিক মিক্সড নুডুলস। মেইন কোর্সে থাকছে এঁচোড়ের ভিন্ডালু, কষা আলুর দম, ফুলকপির দই রোস্ট, ডাল মাখানি, পনির বাটার মশলা, টমেটো এবং মজেরেলা চিজের সঙ্গে গ্রিলড ফিশ, দই কাতলা, এক্সও সসে ভেটকি, প্রন সহ বিভিন্ন ধরণের সামুদ্রিক মাছ, মাটন বেলিরাম এবং চিকেন রাঢ়া।

আরও পড়ুন

এছাড়া সঙ্গে পাবেন পাপড়, টমেটো খেজুর আমসত্বের চাটনি, আনারসের টক, প্লাস্টিক চাটনি, বাঙালি গ্রিন চাটনি, ভাজাভুজি, গ্রিন স্যালাড, ককটেল পেঁয়াজ, গন্ধরাজ লেবু, লঙ্কা, রায়তা।

শেষ পাতে মিষ্টি না হলে হয় বলুন? তাতে থাকবে দই, রাবড়ির সঙ্গে বেকড আঙুরি জামুন, কালাকাঁদ, বোঁদের সঙ্গে মাখা সন্দেশ, উম আলি পুডিং, বিসকফ চিজকেক, ৪ ধরনের আইসক্রিম, ইত্যাদি।

এই বুফে পুজোর কদিন দুপুর সাড়ে ১২ থেকে ২ এবং আড়াইটে থেকে ৪ টে পর্যন্ত পাওয়া যাবে। দাম? মাত্র ১৬৯৯ টাকা এবং তার সঙ্গে যুক্ত হবে ট্যাক্স।

ADVERTISEMENT