দরজায় কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। হাতে আর ৫০ দিনও বাকি নেই। পাড়ায় পাড়ায় চলছে প্যান্ডেল বাঁধার কাজ। ধীরে ধীরে প্রকাশ্যে আসছে বিভিন্ন জনপ্রিয় পুজোগুলোর থিম। জেনে নিন এবারের বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের থিম কী।
এই বছর বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের থিম যোজন। এই বছর যোজন থিমের মাধ্যমে তাঁরা যোগাযোগ ফুটিয়ে তুলবেন। ৭৬ বছরে এসে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের তরফে বাংলার সংস্কৃতি, ঐতিহ্যর সঙ্গে কনটেম্পরারি আর্ট, শিল্পকে মিশিয়ে গড়ে তোলা হচ্ছে যোজন।
ADVERTISEMENT
কী ধরা পড়বে এই জনপ্রিয় পুজো মণ্ডপে? মানুষে মানুষের যোগাযোগ, সংস্কৃতি, ঐতিহ্যের মেলবন্ধন, প্রজন্মের মেলবন্ধন, শিল্প, পরিবেশের মেলবন্ধন। সকলের সঙ্গে সকলের যে সম্পর্ক, একটা সমাজের যে বৈচিত্র্যের মধ্যেও একতা লুকিয়ে থাকে সেটাই দেখানো হবে।