বাড়িতে বানানো রসগোল্লায় জমুক পুজোর মিষ্টিমুখ! জেনে নিন কীভাবে বানালে হবে তুলতুলে নরম
1/7
পুজো মানেই জমাটি ভূরিভোজ। আর সেই ভূরিভোজে মিষ্টি থাকবে না তাই কখনও হয়? এবার দোকান থেকে কেনা মিষ্টির বদলে বাড়িতে বানানো রসগোল্লা দিয়েই নাহয় মিষ্টিমুখ সারুন। জেনে নিন কীভাবে বানালে রসগোল্লা হবে তুলতুলে নরম। ছবি- সংগৃহীত
2/7
রসগোল্লা বানাতে লাগবে ফুল ফ্যাট মিল্ক, লেবু বা ভিনেগার, চিনি, জাফরান, খাবার সোডা, ময়দা। ব্যাস এই সামান্য উপকরণেই তৈরি হবে রসগোল্লা। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
3/7
সবার আগে এক লিটার ফুল ফ্যাট দুধ ভাল করে জাল দিয়ে নিন। তারপর ভিনেগার বা লেবুর সাহায্যে ছানা কাটিয়ে নিন। তারপর ছানাটা পরিষ্কার জলে ভাল করে ২-৩ বার ধুয়ে নিন। ছবি- সংগৃহীত
4/7
এবার একটি পরিষ্কার কাপড়ে জড়িয়ে ছানা থেকে জল ঝরিয়ে নিন। তারপর সেই ছানার সঙ্গে নিন ২ টেবিল চামচ ময়দা এবং একটু খাবার সোডা নিয়ে ভাল করে মাখুন। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
5/7
হাতের সাহায্যে ৪-৫ মিনিট ভাল করে ডলে ডলে মাখুন। দলা ছাড়া একটা নরম ডো তৈরি হলে বুঝবেন তৈরি। এবার তার থেকে ছোট ছোট লেছি কেটে নিন। ছবি- সংগৃহীত
6/7
এবার গ্যাস ওভেনে একটি কড়াইয়ে এক কাপ চিনি এবং পরিমাণ মতো জল দিয়ে ফোটান। সঙ্গে দুটো এলাচ এবং অল্প জাফরান দিয়ে দিন। চিনি গলিয়ে তৈরি করে নিন সিরা বা রস। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
7/7
চিনির সিরা বা রস ফুটে উঠলে তাতে দিয়ে দিন আগে থেকে তৈরি করে রাখা কাঁচা গোল্লাগুলো। ৬-৭ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। তারপর ঢাকনা দিয়ে ২-৩ ঘণ্টা রেখে দিন। ব্যাস তৈরি তৈরি তুলতুলে নরম রসগোল্লা।ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
সবাই যা পড়ছেন
ADVERTISEMENT