লুচির সঙ্গে মালাই ফুলকপিতে জমুক অষ্টমীর ব্রেকফাস্ট! চটজলদি উপায়ে বানিয়ে ফেলুন জিভে জল আনা এই রেসিপি
1/10
দুর্গাপুজো প্রায় চলেই এল। এই সময় অনেকের বাড়িতেই ষষ্ঠী, অষ্টমীর দিন নিরামিষ খাওয়া হয়। এছাড়া অনেকেই আবার নবরাত্রি পালন করেন। কিন্তু রোজ রোজ মন ভাল করা কোন নিরামিষ পদ বানাবেন ভেবে ভেবে হয়রান? বানিয়ে ফেলুন মালাই ফুলকপি। ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ, কিংবা ডিনার, সবেতেই লুচি বা ফ্রায়েড রাইস, পোলাওয়ের সঙ্গে জমে যাবে। ছবি- সংগৃহীত
2/10
মালাই ফুলকপি বানাতে কী কী লাগবে জেনে নিন। ফুলকপি তো লাগবেই সঙ্গে লাগবে কাজু, কিশমিশ, দই, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চারমগজ, সাদা তেল, এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়ত্রী, শুকনো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি।ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
3/10
সবার প্রথমে ফুলকপি টুকরো করে কেটে নিন। গরম জলে কেটে রাখা ফুলকপির টুকরোগুলো খানিকক্ষণ চুবিয়ে রাখুন। এতে তাতে থাকা পোকা বা ময়লা বেরিয়ে যাবে। তারপর আরও একবার পরিষ্কার জলে ধুয়ে নিন। ছবি- সংগৃহীত
4/10
এবার কড়াইয়ে তেল দিন। তেল গরম হলে ফুলকপির টুকরোগুলো ছেড়ে ভেজে নিন। তবে বেশি কড়া করে ভাজবেন না। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
5/10
এবার ওই তেলেই গোটা গরম মশলা অর্থাৎ এলাচ, দারচিনি, লবঙ্গ এবং এক টুকরো জয়ত্রী, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিন। হালকা নেড়ে নিন। ছবি- সংগৃহীত
6/10
এবার একটি বাটিতে শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদমতো নুন এবং এক কাপ জল ঝরানো টক দই নিয়ে ভাল করে সবটা ভাল করে মিশিয়ে নিন। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
7/10
এবার এই মিশ্রণ কড়াইয়ে ঢেলে দিন। সঙ্গে দিয়ে দিন থেঁতো করা কাঁচা লঙ্কা এবং আদা। ভাল করে কষাতে থাকুন। এই সময় দিয়ে দিন স্বাদ মতো নুন। ছবি- সংগৃহীত
8/10
এবার একটি বাটিতে ১০-১২ টা কাজু, দুই চামচ চারমগজ, ১০-১২ টা কিসমিস গরম জলে ভিজিয়ে পেস্ট করে নিন। এবার এই পেস্ট ঢেলে দিন কড়াইয়ে। আবারও সবটা ভাল করে কষাতে থাকুন। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
9/10
এবার আগে থেকে ভেজে রাখা ফুলকপি দিয়ে অল্প নেড়ে পরিমাণ মতো গরম জল ঢেলে দিন। অল্প নেড়ে নিয়ে কড়াইশুঁটি দিয়ে দিন। ঢাকা দিয়ে আঁচ কমিয়ে ভাল করে ফুটিয়ে নিন। ছবি- সংগৃহীত
10/10
মিনিট ৮-১০ পর ঢাকা খুলে গরম মশলা গুঁড়ো, ফ্রেশ ক্রিম এবং ঘি ছড়িয়ে নামিয়ে নিন। এবার এটিকে গরম গরম লুচি, পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করুন।ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
সবাই যা পড়ছেন
ADVERTISEMENT