পুজোয় পাহাড় যাচ্ছেন? এই জায়গায় গেলে দুর্গাপুজোর সঙ্গে বেড়ানোর আনন্দের পাবেন ডাবল ডোজ!
1/8
দুর্গাপুজোর সময় বেড়াতে যাচ্ছেন? গন্তব্য কোনও পাহাড়ি এলাকা? এদিকে বেড়াতে গেলে ভাবছেন পুজোর আনন্দ মিস হবে? যদি এই জায়গাগুলোর একটিতে যান পুজোর আনন্দের সঙ্গে মিলেমিশে যাবে বেড়ানোর মজা। ছবি- সংগৃহীত
2/8
কার্শিয়ং বেড়াতে যাচ্ছেন? তাহলে এখানকার রাজরাজেশ্বরীর পুজো একদমই মিস করবেন না। ১০৯ বছর ধরে এখানে পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
3/8
বাঙালির 'দীপুদা'র 'দা' অর্থাৎ দার্জিলিংয়ে যাচ্ছেন? তাহলে এই শৈলশহরের ম্যালের দুর্গাপুজো অবশ্যই দেখুন। ঠান্ডা হাওয়া গায়ে মেখে উপভোগ করুন দেবীর আরাধনা। ছবি- সংগৃহীত
4/8
ডুয়ার্সের তোতাপাড়া বনবস্তিতেও সাড়ম্বরে পুজো হয়। গত ১৭ বছর ধরে এখানে দুর্গাপুজো হয়ে আসছে। তোতাপাড়া বন সুরক্ষা কমিটি এই পুজোর আয়োজন করে। ফলে আপনার গন্তব্য যদি চাবাগানের রানি হয় তাহলে এই পুজো একদমই মিস করবেন না। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
5/8
গুরুমারা অভয়ারণ্যে যাচ্ছেন বেড়াতে? তাহলে জঙ্গলের মধ্যে যে পেটকাটি মায়ের পুজো হয় সেটা দেখতে ভুলবেন না কিন্তু! দোমহনী কাঠালবাড়ি গ্রামের পাশ দিয়েই বয়ে যাচ্ছে কলাখাওয়া নদী। আর এই নদীর তীরেই রয়েছে এই কালীমন্দির। ছবি- সংগৃহীত
6/8
উত্তরবঙ্গ ছেড়ে শিমলায় বেড়াতে যাচ্ছেন? সেখানেও পাবেন দুর্গাপুজোর নির্যাস। শিমলার কালীবাড়িতে সাড়ম্বরে হয় দুর্গাপুজো। এখানে বেড়াতে গেলে পুজোর আনন্দ, অঞ্জলি দেওয়ার পাশাপাশি ঘোরার আনন্দ, দুই পাবেন। পুজোর সময় এখানে বসে আনন্দমেলা। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
7/8
দেরাদুন বেড়াতে গেলে সেখানেও দেখতে পারবেন দুর্গাপুজো। মল রোডে দেরাদুন দুর্গাবাড়িতে ধুমধাম করে চলে দেবীর আরাধনা। ১৯৫৬ সাল থেকে এখানে দুর্গাপুজো হয়ে আসছে। ছবি- সংগৃহীত
8/8
ভূস্বর্গ এবার আপনার পুজোর ছুটির ঠিকানা? সেখানেও চেটেপুটে নিতে পারেন পুজোর আনন্দ। ২০২৪ সাল থেকে এখানে দুর্গাপুজো হয়ে আসছে। পাঁচদিন ধরে সমস্ত নিয়ম, আচার মেনে চলে দেবীর আরাধনা। কাশ্মীরে থাকা বাঙালি স্বর্ণশিল্পীরা এই পুজোর আয়োজন করে থাকেন।ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
সবাই যা পড়ছেন
ADVERTISEMENT