দশমীতে আকণ্ঠ মদ্যপান, এদিকে পরদিনই অফিস! এই সহজ টোটকায় সহজেই কাটান হ্যাংওভার
1/8
পুজো মানেই কবজি ডুবিয়ে ভূরিভোজ। আর সঙ্গে চলে দেদার পান। দশমীর দিন সেই মাত্রা অনেক ক্ষেত্রেই লাগামছাড়া হয়ে দাঁড়ায়। কিন্তু এদিকে পরদিন যে অফিস! কী করলে সহজেই হ্যাংওভার থেকে মুক্তি পাবেন জেনে নিন। ছবি- সংগৃহীত
2/8
প্রচুর পরিমাণে জল পান করুন। পর্যাপ্ত পরিমাণে জল পান করলে শরীর থেকে টক্সিন দূর হবে। অতিরিক্ত জলও বেরিয়ে যাবে। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
3/8
অল্প গরম জলে লেবুর রস মিশিয়ে সেটা পান করুন। লেবুর জল শরীরকে হাইড্রেটেড রাখে। একই সঙ্গে মাথা ভার কমায়, কমায় বমি বমি ভাব। ছবি- সংগৃহীত
4/8
আমলকির রস খেতে পারেন। এটাও সহজেই হ্যাংওভার কাটায়। এতে ভরপুর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা লিভারকে পরিষ্কার রাখে। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
5/8
আদা মধুর জল খেতে পারেন। চাইলে এটির সঙ্গে অল্প মধু মিশিয়ে খেতে পারেন। এতে মাথা ঝিমঝিম ভাব, অস্বস্তি ভাব কমে। ছবি- সংগৃহীত
6/8
গ্যাস অ্যাসিডিটির হাত থেকে তো বটেই, হ্যাংওভার কাটাতেও জুরি মেলা ভার জিরা জলের। মদ্যপানের পরের দিন নেশা কাটাতে এটি খেতে পারেন। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
7/8
মদ্যপানের পর শরীরের ডিটক্স হওয়া প্রয়োজন। শসা, পুদিনা, লেবুর ডিটক্স জল খান। এতে শরীর হাইড্রেটেড থাকবে। টক্সিন দূর হবে। ছবি- সংগৃহীত
8/8
মদ্যপানের পর ভাল করে ঘুমান। পরদিনই জিমে না গিয়ে বিশ্রাম নিন। এতে শরীর ভাল থাকবে। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
সবাই যা পড়ছেন
ADVERTISEMENT