দশমীতে সিঁদুর খেলে বেহাল দশা মুখের? বরণের পর ত্বকের যত্ন নিন এভাবে
1/7
দেবী দুর্গার বিদায়বেলায় মন ভারাক্রান্ত হয় ঠিকই, কিন্তু বরণ, সিঁদুরখেলার আনন্দ কোথাও যেন সেই বিষাদ ভুলিয়ে রাখে। তবে বরণ শেষে জমিয়ে সিঁদুর খেলার পর ত্বকের দশা বেহাল হয়। ব্রণ, ফুসকুড়ির সমস্যা দেখা দেয় অনেক সময়ই। এই সমস্যার হাত থেকে বাঁচতে কী করণীয়? সিঁদুর খেলার আগে ও পরে, কীভাবে যত্ন নেবেন ত্বকের? ছবি- সংগৃহীত
2/7
সিঁদুর খেলতে যাওয়ার আগে মুখে ভাল করে ময়েশ্চরাইজার মেখে নিন। এতে ত্বকের উপর একটা প্রোটেকশন লেয়ার তৈরি হবে, যাতে সরাসরি ত্বকে সিঁদুর বা রাসায়নিক কিছু লাগবে না। পরে সেটি তুলতেও সুবিধা হবে। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
3/7
সিঁদুর খেলে আসার পর মেকআপ রিমুভার বা নারকেল তেল দিয়ে হালকা হাতে ঘষে সিঁদুর তুলুন। তারপর ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিন। ছবি- সংগৃহীত
4/7
মুখ ধোয়ার পরই ত্বকে টোনার এবং ময়েশ্চরাইজার লাগান। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
5/7
যদি দেখে সিঁদুর খেলে এসে মুখ থেকে সিঁদুর তোলার পর মুখ জ্বালা করছে তাহলে অ্যালোভেরা জেল লাগান। অথবা একটি ফেসপ্যাক বানিয়ে সেটা লাগাতে পারেন। ছবি- সংগৃহীত
6/7
কী? মুলতানি মাটি গোলাপ জলে গুলে সেটা মুখে লাগিয়ে মিনিট ১০ অপেক্ষা করে ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
7/7
এছাড়া, দই, মধু, কলা একসঙ্গে মিশিয়ে সেটা মুখে লাগাতে পারেন। মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করবে।ছবি- সংগৃহীত
ADVERTISEMENT
সবাই যা পড়ছেন
ADVERTISEMENT