অষ্টমী মানেই অভিনেত্রী পারিজাত চৌধুরীর কাছে পাড়ার পুজোয় অঞ্জলি। কীভাবে এই দিনটা কাটান তিনি? আজকাল ডট ইন-কে পারিজাত বলেন, "আমি ছোট থেকেই সারা শহর ঘুরে ঠাকুর দেখতে পছন্দ করি। আমি মা, বাবা, দাদা খেতেও খুব ভালবাসি তাই পুজোর ক'টা দিন ভালমন্দ খাওয়া-দাওয়া হয়। আর অষ্টমী মানেই আমার কাছে পুজোর আমেজে বেশি করে ঢুকে যাওয়া। তবে কখনও পুজোয় প্রেম হয়নি আমার। ছোটবেলায় বন্ধুরা যখন জুটিতে সেজেগুজে বেরতো, তখন ওদের নিয়ে মজা করতাম।"
'রাস্তার ধারের রোল আর ফুচকা মাস্ট' অষ্টমীর পেটপুজো আর প্যান্ডেল হপিং, কী প্ল্যান পারিজাতের?
ADVERTISEMENT
অভিনেত্রীর কথায়, "আমি তো প্যান্ডেল হপিং করতে এত ভালবাসি যে মনে হয় পুজোর ক'দিন ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়ি। কোথায় যাচ্ছি, কী করছি সেসব মাথায় থাকে না। রোজ সেজেগুজে হিল জুতো পড়ে বেরিয়ে পড়ি, তারপর রাতে বাড়ি ফিরে পায়ে প্রচন্ড ব্যথা হয়, কিন্তু তাতে কিছুই যায় আসে না।"
পারিজাত আরও বলেন, "আমি আবার অষ্টমীতে লাল পাড় সাদা শাড়ি পরতে খুব ভালবাসি। ছোট থেকে প্রতি বছর মায়ের কাছে বায়না করতাম শাড়ি কিনে দেওয়ার জন্য। এখন দেখি প্রায় একইরকম অনেকগুলো শাড়ি হয়ে গিয়েছে। দুর্গাপুজোয় লাইন দিয়ে ঠাকুর দেখা যেমন জরুরি, তেমন রেস্তোরাঁয় লাইন দিয়ে খাওয়াও জরুরি। আমি তো সারাবছর একটু ডায়েট করি, কিন্তু পুজোর সময় রাস্তার ধারে ওই তেল পচপচে এগরোল খেতেই হবে। ফুচকা তো সারাবছর খাই, তবে পুজোয় আরও বেশি খাই। অনেক সময় হয়তো উত্তেজিত হয়ে চা খেয়েই লেবুর সরবত খেয়ে ফেললাম। খাওয়া-দাওয়া নিয়ে এমন অদ্ভুত সব কাণ্ড ঘটাই যে নিজেরই হাসি পেয়ে যায়।"
ADVERTISEMENT
ADVERTISEMENT
সবাই যা পড়ছেন
ADVERTISEMENT