প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পান করুন এই বিশেষ সবুজ পানীয়। এই পানীয় শরীরকে সতেজ রাখে, হজমশক্তি ভাল রাখতে সাহায্য করে এবং দিনভর কর্মক্ষম থাকতে সহায়ক। পুজোর দিনগুলোয় নিজেকে ফিট রাখতে এই হেল্থ ড্রিঙ্ক ট্রাই করুন।
এই পানীয় হল সেলারি জুস। সেলারি একটি সবুজ সবজি, যা জলীয় অংশে ভরপুর এবং বিভিন্ন ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। নিক জুসে সামান্য লেবুর রসও মেশান, যা এর স্বাদ বাড়ানোর পাশাপাশি শরীরকে আরও সতেজ অনুভব করায়। বিশেষজ্ঞদের মতে, সেলারি জুসে ভিটামিন এ, সি ও কে, পটাশিয়াম এবং নানা ধরনের উদ্ভিজ্জ উপাদান থাকে। এগুলি শরীরের প্রদাহ কমাতে, শরীরকে হাইড্রেট রাখতে এবং সামগ্রিক সুস্থতায় সাহায্য করতে পারে। এছাড়া এতে ক্যালোরি কম থাকায় স্বাস্থ্য সচেতনদের মধ্যেও এটি বেশ জনপ্রিয়।