Loading...

বাজেটেই হবে পুজোর ভূরিভোজ! 'সপ্তপদী'র শারদীয়ার মেনুতে থাকছে কী কী চমক?

  • নিজস্ব সংবাদদাতা

  • ১৪ অক্টোবর ২০২৬, ২১:২২

পুজোর ঢাকে কাঠি পড়েই গেছে। আর পুজোর ক'দিন মানেই কবজি ডোবানো ভূরিভোজ। এই সময় ৪ দিনের মধ্যে একটা দিন অনেকেই চান বাঙালি খাবার খেতে। বাজেটে যদি এলাহি খানাপিনা চান আপনার গন্তব্য কিন্তু হতেই পারে 'সপ্তপদী'।

সল্টলেক, গড়িয়াহাট, বেহালা এবং বাঘা যতীনে রয়েছে এই জনপ্রিয় বাঙালি রেস্তোরাঁর আউটলেট। পুজোর সময় অতিথিদের জন্য থাকবে শারদীয়া থালি এবং বুফে। কোনটার দাম কত, মেনুতে কী কী থাকবে, জেনে নিন।

ADVERTISEMENT

'সপ্তপদী' রেস্তোরাঁর শারদীয়া বুফে মেনুতে থাকবে কাঁচা আমের শরবত এবং লিচু লঙ্কার শরবত। যাঁর যেটা ভাল লাগবে সেটাই বেছে নেবেন। চাইলে দু'টোই চেখে দেখতে পারেন।

আরও পড়ুন

saptapadi

এরপর স্টার্টার এবং স্যালাডে থাকবে মাছের জালি কাবাব, অফিস পাড়ার ভেজিটেবল চপ, গ্রিন স্যালাড, শেফের পছন্দের স্যালাড এবং বিভিন্ন ধরনের আচার।

এবার পালা মূল খাবারের। মেইন কোর্সে থাকবে লুচি, ছদ্মবেশি আলুর দম, ভাত, বাসন্তী পোলাও, ডাল রাজকুমারী, শাক ভাজা, ঝুড়ি আলু ভাজা, শুক্তোর সাজঘর, বাটি চিংড়ির শাপমোচন, পমফ্রেট শিল্পী, পাবদার হারানো সুর, বেণুদির হাতের মুরগি কষা, সপ্তপদীর অভিনব মটন।

saptapadi

শেষ পাতে মিষ্টি না হলে জমে? তাই থাকবে চাটনি, পাপড়, রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ, এবং পায়েশ। এই এলাহি ভূরিভোজ পাবেন মাত্র ১৪৪৯ টাকায়, প্রতি জন।

পুজোর থালির দাম পড়বে মাত্র ৯৪৯ টাকা। কী কী থাকবে তাতে? স্টার্টারে পাবেন বেগুনি, অফিস পাড়ার ভেজিটেবল চপ, মাছের জালি কাবাব, এবং তিল লঙ্কা মুরগি। স্যালাড তো থাকবেই। মূল খাবারে পাবেন ভাত বা বাসন্তী পোলাও, শুক্তোর সাজঘর বা ছদ্মবেশি আলুর দম, ঝুড়ি আলু ভাজা, ডাল রাজকুমারী, চিংড়ি মালাইকারি, ভেটকি পাতুরি, সপ্তপদীর অভিনব মটন বা বেণুদির হাতের মুরগি কষা। আর শেষে চাটনি, পাপড় এবং মিষ্টি। দুটি ক্ষেত্রেই উল্লিখিত টাকার সঙ্গে ট্যাক্স যুক্ত হবে।

saptapadi

ADVERTISEMENT