Loading...

পড়েছিল সতীর কন্ঠনলী, চারদিন দুর্গা রূপে পূজিত হয়, কালী পুজোয় ভিড় নলাটেশ্বরী মন্দিরে

আজকাল ওয়েবডেস্ক: পড়েছিল সতীর কন্ঠনলী। ৫১ সতী পীঠের ১ সতীপীঠ নলহাটি নলাটেশ্বরী মন্দির। আর সেখানেই নলাটেশ্বরীকে পুজো করা হয় দক্ষিণা কালী রূপে। সকাল থেকেই মন্দিরে পুজো দিতে ভিড় ভক্তদের। কালীপুজো আজকের দিনে চিরাচরিত প্রথা মেনে অমাবস্যা তিথীতে নিশিরাতে হয় নলাটেশ্বরীর দক্ষিণা কালীরূপে বিশেষ পুজো।

বিশেষ ডাকের সাজে সাজানো হয় নলাটেশ্বরীকে এবং নিবেদন করা হয় বিশেষ ভোগ। এবছরেও তার অন্যথা নয়। প্রতি বছরেই এই বিশেষ দিনে মন্দিরে পুজো দিতে ভিড় করেন নলহাটি শহর তথা আশেপাশে গ্রামের হাজার হাজার ভক্তরা। সমস্ত আচার বিধি মেনে করা হয় নলাটেশ্বরীকে দক্ষিণা কালী রূপে পুজো এবং করা হয় বিশেষ হোম যজ্ঞ। পুজোর পরে পুষ্পাঞ্জলী দেন ভক্তরা।

ADVERTISEMENT

এই কালী আবার বছরে চারদিন পূজিত হয় দুর্গা রূপে। স্থানীয়রা জানান, দুর্গা পুজোর চার দিন নলাটেশ্বরীকে দুর্গা রূপে পুজো করা হলেও বছরের বাকি দিন পুজো হয় দক্ষিণা কালীরূপে। দীপান্বিতা অমাবস্যাতেও এই রুপেই পুজো হচ্ছে মন্দিরে।

আরও পড়ুন

এই নিয়মে চলে আসছে কয়েক'শ বছর ধরে চিরাচরিত প্রথা মেনে। মহাসমারোহে কালীপুজো দীপাবলি উপলক্ষে মন্দির সেজে উঠেছে বিশেষ আলোকসজ্জায় এবং কালী পুজর রাতে মন্দির প্রাঙ্গনে ভক্তরা প্রদীপ জ্বেলে আলোয় ভরিয়ে তোলেন চারপাশ। রাত যত বাড়ে, তত তুঙ্গে ওঠে পুজো প্রস্তুতি। তারপর নিশিরাতে, পুজো হয় নলাটেশ্বরীর।

ADVERTISEMENT