নবরাত্রির উপোসে একঘেয়ে খাবার নয়, বানিয়ে ফেলুন মুচমুচে সাবুদানা পরোটা
1/6
নবরাত্রির উপবাসে ভাত, রুটি কিংবা সাধারণ আটার পরোটা অনেকেই খান না। ফলে প্রতিদিন কী খাওয়া যায়, তা নিয়ে তৈরি হয় চিন্তা। সাবুদানা খিচুড়ি বা সাবুদানা বড়ার পাশাপাশি এবার বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু সাবুদানা পরোটা। কম উপকরণে সহজেই তৈরি করা যায় এই পদ।
2/6
সাবুদানা, সেদ্ধ আলু, কাঁচালঙ্কা, ধনেপাতা, ভাজা চিনেবাদাম, জিরে, নুন এবং প্রয়োজনমতো ঘি বা তেল হলেই বানিয়ে ফেলতে পারবেন পরোটা৷
পরোটা তৈরির আগে সাবুদানা ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর প্রয়োজনমতো জল দিয়ে কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখুন। সাবুদানা নরম হয়ে গেলে অতিরিক্ত জল থাকলে তা ঝরিয়ে নিন। খুব বেশি জল থাকলে পরে মিশ্রণটি আঠালো হয়ে যেতে পারে।
ADVERTISEMENT
3/6
এবার একটি বড় পাত্রে সিদ্ধ আলু ভাল করে চটকে নিন। তার সঙ্গে ভেজানো সাবুদানা মেশান। এবার যোগ করুন ভাজা ও গুঁড়ো করা চিনেবাদাম, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা এবং জিরে। স্বাদমতো নুন দিয়ে সমস্ত উপকরণ ভাল করে মেখে নিন।
4/6
মিশ্রণটি এমনভাবে মাখতে হবে যাতে হাতে নিয়ে সহজে গোল করা যায়। খুব শুকনো মনে হলে সামান্য সেদ্ধ আলু যোগ করা যেতে পারে। মিশ্রণ থেকে ছোট ছোট লেচি কেটে নিন। উপবাসের সময় পরোটা বেলার ক্ষেত্রে অনেকেরই সমস্যা হয়, কারণ সাবুদানার মিশ্রণ সাধারণ আটার মতো ইলাস্টিক হয় না। তাই একটি প্লাস্টিক শিট বা বাটার পেপারের উপর সামান্য তেল মাখিয়ে হাত দিয়ে ধীরে ধীরে মিশ্রণটি চ্যাপ্টা করে নিতে পারেন। খুব পাতলা করার দরকার নেই। মাঝারি পুরুত্বের রাখলেই পরোটা সহজে সেঁকা যাবে।
ADVERTISEMENT
5/6
তাওয়া মাঝারি আঁচে গরম করুন। এবার সাবধানে পরোটাটি তাওয়ার উপর দিন। একদিক কিছুটা সেঁকা হয়ে গেলে উল্টে দিন। প্রয়োজনমতো সামান্য ঘি বা তেল দিয়ে দু'দিক ভালোভাবে সেঁকে নিন। দু'দিক হালকা বাদামি ও খাস্তা হয়ে গেলে নামিয়ে নিন। একইভাবে বাকি মিশ্রণ দিয়েও পরোটা তৈরি করে ফেলুন।
6/6
সাবুদানা পরোটা গরম গরম পরিবেশন করলে সবচেয়ে ভাল লাগে। এর সঙ্গে দই, ধনেপাতা-পুদিনার চাটনি অথবা আলুর হালকা তরকারি রাখতে পারেন।
ADVERTISEMENT
সবাই যা পড়ছেন
ADVERTISEMENT