Loading...

শিশু রূপে দেবী দুর্গা, জলপাইগুড়ি আদি নিউটাউনের পুজো মণ্ডপে এলেই মিলছে বিশেষ পুরস্কার

আজকাল ওয়েবডেস্ক: শিশু রূপে দেবী দুর্গা। আর সেই ‘ছোট্ট’ দুর্গাকে দর্শন করতে এসে হাতে মিলছে গাছের চারা! দুর্গাপুজোর আনন্দের মধ্যেই পরিবেশ রক্ষার অভিনব বার্তা জলপাইগুড়িতে।

জলপাইগুড়ি শহরের আদি নিউটাউন পাড়া দুর্গা পুজো কমিটির এবারের বিশেষ আকর্ষণ শিশু রূপে দেবী দুর্গা। ছোট্ট মায়ের মিষ্টি রূপ নজর কাড়ছে দর্শনার্থীদের। তবে শুধু প্রতিমার অভিনবত্বেই থেমে থাকেননি পুজো উদ্যোক্তারা।

ADVERTISEMENT

পুজোর আনন্দের পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে নেওয়া হয়েছে এক সুন্দর উদ্যোগ। ‘একটি গাছ, একটি প্রাণ, গাছ লাগান, প্রাণ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে পুজো মণ্ডপে আসা দর্শনার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে একটি করে গাছের চারা।

আরও পড়ুন

পুজো উদ্যোক্তাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য, সবুজায়নের বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। পুজো দেখতে এসে দর্শনার্থীরা যাতে একটি করে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসেন, সেই ভাবনা থেকেই এই আয়োজন। একদিকে শিশু রূপে দেবী দুর্গার আরাধনা, অন্যদিকে সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার।

সব মিলিয়ে এবারের দুর্গাপুজোয় এক অন্যরকম নজির তৈরি করেছে জলপাইগুড়ি আদি নিউটাউন পাড়া দুর্গাপুজো কমিটি। শুধু দেবী দর্শন নয়, মণ্ডপ থেকে বাড়ি ফিরুন একটি নতুন প্রাণ নিয়ে। জলপাইগুড়ির এই পুজো মণ্ডপ সেই বার্তাই দিচ্ছে।

ADVERTISEMENT