মিল্টন সেন
চুঁচুড়ার বুকে এবার সুন্দরবনের জীবনগাথা। ৭৫তম বর্ষে চুঁচুড়া চকবাজার সর্বজনীন দুর্গাপূজা সমিতির নিবেদন জল, জঙ্গল, জমি ও জীবন। শিল্পী সুরজিতের ভাবনা ও শুভজিতের শিল্পসৃজনে পুজো মণ্ডপে জীবন্ত হয়ে উঠেছে সুন্দরবনের আদি ইতিহাস।
মিল্টন সেন
চুঁচুড়ার বুকে এবার সুন্দরবনের জীবনগাথা। ৭৫তম বর্ষে চুঁচুড়া চকবাজার সর্বজনীন দুর্গাপূজা সমিতির নিবেদন জল, জঙ্গল, জমি ও জীবন। শিল্পী সুরজিতের ভাবনা ও শুভজিতের শিল্পসৃজনে পুজো মণ্ডপে জীবন্ত হয়ে উঠেছে সুন্দরবনের আদি ইতিহাস।
ADVERTISEMENT
একইসঙ্গে জীবন্ত হয়ে উঠেছে সুন্দরবনের বর্তমানে প্রান্তিক মানুষের জীবন কথা। প্রতিমা শিল্পী সন্তু ঘোষ তাঁর সমস্ত শিল্পসত্তা নিংড়ে তৈরি করছেন অপূর্ব এক মাতৃপ্রতিমা।
সমগ্র আবহ ও উপস্থাপনাকে আরও জীবন্ত করে তুলেছে শম্ভুদাসের আলোকসজ্জা এবং দিপু সাউন্ডের শব্দ ব্যবস্থা। হুগলি জেলার চুঁচুড়া শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বারোয়ারির মধ্যে অন্যতম হল চকবাজার সর্বজনীন।
পঞ্চাশের দশকে কিছু উৎসাহী মানুষের হাত ধরে সূচনা হয়েছিল এই ঘরোয়া পুজোর। নানা পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে চলতি বছর ৭৫তম বর্ষে অর্থাৎ প্লাটিনাম জুবিলিতে পদার্পণ করল চকবাজার।
ধুমধাম করে এই বছর প্লাটিনাম জুবিলি উদযাপনের সূচনা হয়েছে। বছরভর বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে প্লাটিনাম জুবিলির উদযাপন চলেছে। ক্যালেন্ডার উন্মোচন, খুঁটিপূজো এবং প্রভাতফেরির মতো নানা অনুষ্ঠানের সঙ্গে চলেছে পুজোর প্রস্তুতি ও তার বাস্তব রূপায়ন।
চতুর্থীর সন্ধ্যায় সাড়ম্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, আয়কর দপ্তরের আধিকারিক আশুতোষ কুমার সাহু, বিশিষ্ট চিকিৎসক ডাঃ শিবাশিস ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সব মিলিয়ে, হুগলি-চুঁচুড়া অঞ্চলের এবারের দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে চকবাজারের এই বিশেষ আয়োজন।
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT