আজকাল ওয়েবডেস্ক: খেজুরি-নন্দীগ্রামে পুজোর উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি সবাইকে দুর্গা পুজোর শুভেচ্ছা বিনিময়ের সঙ্গে বলেন- "এখন কথা কম কাজ বেশি। তাই কথা না বলে কাজ করাই ভালো। খেজুরি ও কাঁথির সঙ্গে যোগাযোগের জন্য খুব তাড়াতাড়ি ব্রিজের শিলান্যাস হবে রসুলপুর নদীর উপরে।"
এর ফলে কাঁথি ও খেজুরি হয়ে একেবারে হলদিয়ার সঙ্গে যোগাযোগ নিবিড় হবে। যোগাযোগের যে সমস্যা রয়েছে তা দূর করা সম্ভব হবে।