Loading...

পাটের সাজে অভিনব আগমনী, পরিবেশ সচেতনতার বার্তা বেহালার লুনা ৭ স্টারের

আজকাল ওয়েবডেস্ক: শরতের নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, কাশফুলের দোলা আর শিউলির স্নিগ্ধ সুবাস- প্রকৃতির এই অপরূপ সাজেই বাংলার আকাশে আগমনীর সুর। আর সেই সুরের সঙ্গে তাল মিলিয়ে দেবী দুর্গার আরাধনায় এক অভিনব ভাবনায় সেজে উঠেছে বেহালার লুনা ৭ স্টার ক্লাব।

এবার তাদের পুজোর মূল আকর্ষণ পাটতন্তু ও পরিবেশ সচেতনতা। বীরেন রায় রোডের এই পুজোমণ্ডপ তৈরি হয়েছে পাট ও পাটজাত সামগ্রী দিয়ে। বাংলার ঐতিহ্যবাহী পাটশিল্পকে নতুন করে জনজীবনে ফিরিয়ে আনা এবং পরিবেশবান্ধব জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

ADVERTISEMENT

শুধু মণ্ডপসজ্জাতেই নয়, দেবী দুর্গা-সহ অন্যান্য দেবদেবীর সাজপোশাকেও রয়েছে পাটের অভিনব ব্যবহার। প্রতিমার শাড়ি ও ধুতি তৈরি হয়েছে পাট দিয়ে, যা এই ভাবনাকে দিয়েছে এক স্বতন্ত্র মাত্রা।

আরও পড়ুন

ঐতিহ্য, শিল্পভাবনা ও পরিবেশ সচেতনতাকে একসূত্রে গেঁথে লুনা ৭ স্টার ক্লাবের এই উদ্যোগ তুলে ধরেছে বাংলার নিজস্ব সম্পদ পাটের বহুমুখী সম্ভাবনাকে। উৎসবের আনন্দের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিয়ে এভাবেই দর্শনার্থীদের কাছে এক বিশেষ আবেদন পৌঁছে দিতে চায় এই পুজো উদ্যোক্তারা।

ADVERTISEMENT