Loading...

'এখনকার পুজোর গানে সেই আকর্ষণ নেই', কলকাতার পুজোয় কিসের টানে ছুটে আসেন রণজয়?

  • সায়নী মুখার্জি

  • ১৪ অক্টোবর ২০২৬, ১৭:১৬

পুজোর সময় কলকাতা শহর তাঁর ভীষণ প্রিয়৷ কলকাতায় পুজো কাটাতে ভালবাসেন গায়ক সুরকার রণজয় ভট্টাচার্য৷ যদিও কাজের সূত্রে কলকাতা মুম্বই যাতায়াত লেগেই থাকে৷ তবুও শিল্পী রণজয় ভট্টাচার্যের কাছে কলকাতার পুজোর আবেগ অন্যরকম৷ বিগত কয়েক বছর কনসার্টের জন্য কলকাতায় থাকা হয়নি৷ দেশের বাইরে ছিলেন, এই বছর তাই কলকাতার পুজোয় থাকতে চেয়েছেন রণজয়৷ বন্ধুদের সঙ্গে আড্ডা, খাওয়াদাওয়া গানবাজনা করে পুজোর কয়েকটা দিন কাটানোর ইচ্ছা রণজয়ের৷ বড় হওয়ার সঙ্গে সঙ্গে কমেছে ঠাকুর দেখা, ভিড় এড়িয়ে নিরিবিলিতে নিখাদ আড্ডা দিতেই ভালবাসেন রণজয়৷ বাঙালির কাছে পুজো মানেই খাওয়াদাওয়া। তবে পুজোয় বাইরে খুব একটা খান না রণজয়৷ চাইনিজ, মোগলাই, কন্টিনেটাল সব ধরনের খাবার খেতেই পছন্দ করেন৷ এখন পুজোয় জামা কেনা নিয়েও বিশেষ ভাবেন না৷

ছোটবেলার পুজো মানেই মজা৷ পাড়ায় পাড়ায় বন্ধুদের সঙ্গে হইচই, ক্যাপ বন্দুক ফাটানো, বাবা মায়ের সঙ্গে ঠাকুর দেখা, বাবার স্কুটারে চড়ে ঠাকুর দেখতে যেতাম৷ ছোটবেলায় হাতে পায়ে দুষ্টু ছিলেন না রণজয়৷ দেখে শান্তই মনে হত কিন্তু নিজেকে তিনি 'মিচকে' বলেছেন৷ ভিতরে ভিতরে দুষ্টুমি চলত ছোটবেলায় জানিয়েছেন শিল্পী৷ এমনকি কৈশোরে তাঁর দুষ্টুমি দেখে বাবা-মাও অবাক হয়ে গিয়েছিলেন৷ যদিও সেই বিষয় বিশেষ কিছু জানাতে চাননি শিল্পী৷

ADVERTISEMENT

পুজোর গানের প্রসঙ্গ আসতেই রণজয়ের স্পষ্ট কথা, সারাবছর অত্যন্ত বেশি গান রিলিজ করছে৷ প্রতিদিন লাখ লাখ গান রিলিজ করছে৷ এত গান মানুষ শুনবেন কীভাবে৷ অত্যধিক মাত্রায় যে কোনও কিছু হতে থাকলে সেই বিষয়ের গুরুত্ব কমে গানবাজনার ক্ষেত্রেও এখন তাই হচ্ছে৷ আগে গান রিলিজের অপেক্ষা ছিল, একটা খোঁজ থাকত মানুষের মধ্যে, কোন শিল্পীর কী গান আসছে, এখন সেটা আর নেই। যদিও বদলে যাওয়া সময়ে এই বিষয় কারও কিছু করার নেই বলেও জানান রণজয়৷ সেইসঙ্গে এখনকার পুজোর গানে উমা দুর্গা এল এই জাতীয় গান একঘেয়ে হয়ে গেছে৷ নতুন গান তাই তাঁকে বিশেষ আকর্ষণ করে না এখন। এর পাশাপাশি একটা ভাল গান হিট হওয়ার কোনও নির্দিষ্ট ফর্মুলাও নেই৷ সেই জায়গাতেও আর্ট ফর্মের একটা অনিশ্চয়তা থাকেই৷ কিন্তু গানের মধ্যেই শান্তি খুঁজে পান রণজয়৷

আরও পড়ুন

একসময় ছিলেন কর্পোরেট চাকুরে৷ বাঁধাধরা অফিসের কাজের মাঝে দমবন্ধ লাগতে থাকলে সুরের হাত ধরেছিলেন রণজয়৷ ছোট থেকেই গানের সঙ্গে যোগ৷

বাংলা, হিন্দি, ইংরাজি, দক্ষিণী, ভারতীয় রাগসঙ্গীত থেকে বিটোফেন সব ধরনের গান শুনতে ভালবাসেন রণজয়৷ কর্পোরেট জীবনে মানিয়ে নিতে না পেরে জীবনের শান্তি এবং পরম বন্ধুকে নিয়ে নতুন পথচলার শুরু৷ শ্রেয়া ঘোষাল, সোনু নিগমের সঙ্গে কাজ করেছেন রণজয় তবে হরিহরণ, উদিত নারায়ণের সঙ্গে কাজের ইচ্ছাপ্রকাশ করলেন রণজয়৷ যদিও শুরুটা এত সহজ ছিল না৷ কারণ কোথায় যাবেন কীভাবে শুরু করবেন কিছুই জানতেন না৷ তারপর আচমকা একের পর এক গান হিট হতে থাকল৷ রণজয়ের কথায়," এই আনন্দ কীভাবে প্রকাশ করব জানি না। গানের মাধ্যমে এত মানুষের মনের মধ্যে পৌঁছতে পারছি। গান ছাড়া বোধহয় আর কিছু করেই এটা সম্ভব হত না৷" সেই পথচলায় চড়াই উতরাই থাকলেও মনের আনন্দে এগিয়ে চলেছেন রণজয়৷

ADVERTISEMENT